মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

এশিয়ান গেমস মাতাচ্ছে ইস্পোর্টস, সঙ্গে ভিভো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়ান গেমসের ১৯ তম আসরে নজর কেড়েছে ইস্পোর্টস। এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসরে এবারই প্রথমবারের মত যুক্ত হয়েছে এই ইভেন্ট। চীনের হ্যাংঝুতে হওয়া এবারের এশিয়ান গেমসের অফিসিয়াল এক্সক্লুসিভ স্মার্টফোন হিসেবে আছে ভিভো। ইস্পোর্টসের গতি জোরদারে ভূমিকা রাখছে ভিভোও।       

অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম এই ক্রীড়া উৎসবে মাতোয়ারা এশিয়ার দেশগুলো। এশিয়ান গেমসে অন্যান্য ইভেন্টের সাথে দারুণ মাতাচ্ছে ইস্পোর্টস।

সম্প্রতি হ্যাংঝু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সারাবিশ্বের নজর কেড়েছে। চমৎকার ডিজিটাল উপস্থাপনার সাথে ছিল ঐতিহ্যবাহী সংস্কৃতির অসাধারণ প্রদর্শন। তুলে ধরা হয়েছে খেলায় ভ্রাতৃত্বের বন্ধন ও এশিয় সংস্কৃতি।

অফিসিয়াল স্মার্টফোন হিসেবে আয়োজনে কাজ করছে ভিভোও। সারাবিশ্বে, সব মাধ্যমে এশিয়ান গেমসের খবর ছড়িয়ে দিতে প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিতে কাজ করছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনসহ সব ধরণের স্মার্টফোন।

প্রফেশনাল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে সক্ষম ভিভোর এক্স সিরিজের স্মার্টফোন এরইমধ্যে বিশ্বজুড়ে নজর কেড়েছে। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা জেইসের সাথে সমন্বয় করে এক্স সিরিজের ক্যামেরায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। স্পোর্টস ফটোগ্রাফিতে চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে এমনকি কম আলোতেও দারুণ সব ছবি তুলে আনতে ভিভোর এক্স সিরিজ অনন্য।

চলতি গেমসে নজর কেড়েছে ইস্পোর্টস বা ভিডিও গেমিং। এবারই প্রথম এশিয়ান গেমসে যাত্রা শুরু করেছে ইস্পোর্টস। অফিসিয়াল স্পোর্টস গেমিং ফোন হিসেবে ভিভোর সহযোগী আইকিউওও ইস্পোর্টস অ্যাথলেটদের সহযোগিতা করছে।

নেটওয়ার্ক থেকে শুরু করে ইস্পোর্টস অ্যাথলেটদের সব ধরণের কারিগরি সহায়তা দেওয়ার জন্য কাজ করে আইকিউওও। ইস্পোর্টস অ্যাথলেটদের সেরা পারফরমেন্স নিশ্চিত করার জন্য যা খুব প্রয়োজনীয়।

‘টেকনোলজি ফর এ বেটার ওয়ার্ল্ড’ এই মন্ত্রকে ধারণ করে এগিয়ে যাচ্ছে ভিভো। এরই অংশ হিসেবে এশিয়ান গেমসের সাথে আছে ভিভো। বিশ্বকাপ ফুটবল ও ইউরো ফুটবলেও অফিসিয়াল স্মার্টফোন হিসেবে ছিল ভিভো।    

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি