মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
27.2 C
Dhaka

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উচ্চশিক্ষা খাতে ডিজিটাল গভর্নেন্সের উন্নয়ন, নিরাপদ ডিজিটাল তথ্য আদান-প্রদানের ব্যবস্থা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর আন্তঃসংযোগ গড়ে তোলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ‘ই-ফেক্টিভ গভর্নেন্স’ কর্মসূচির টিম লিডার আরসেন স্টেপের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী, ব্রিটিশ কাউন্সিলের ই-গভর্নেন্স কো-অর্ডিনেটর মো. ইনামুল হক, সিটিজেন এনগেজমেন্ট অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর সাজিয়া শারমীন সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, পরীক্ষা, সনদ প্রদান এবং বিভিন্ন প্রশাসনিক সেবা ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে।

পাশাপাশি সাম্প্রতিক বছরের শিক্ষার্থী ও একাডেমিক তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং সনদ যাচাইকরণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের তথ্যভান্ডার ও ডিজিটাল সেবাগুলোকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত করার সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর কার্যক্রমে ব্রিটিশ কাউন্সিলের সম্ভাব্য সহযোগিতাকে স্বাগত জানান। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে বিবেচনার আশ্বাস দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি