বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
25.7 C
Dhaka

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। 

ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ মডেলের প্রসেসর, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ থেকে টার্বো বুস্টে সর্বোচ্চ ৪.১ গিগাহার্টজ পর্যন্ত। দৈনন্দিন কাজ, অনলাইন ক্লাস, অফিস অ্যাপ্লিকেশন এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে।

মাল্টিটাস্কিংকে আরও গতিশীল করতে ল্যাপটপটিতে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম, ৫১২ জিবি এনভিএমই এসএসডি যা দ্রুত বুট, দ্রুত অ্যাপ চালু হওয়া এবং দ্রুত ফাইল ট্রান্সফারের সুবিধা প্রদান করে। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য এতে রয়েছে এএমডি রেডিয়ন ৬১০এম ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড।

প্রফেশনাল ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এন্টিগ্লেয়ার ডিসপ্লে, যা দীর্ঘ সময় কাজ বা পড়াশোনার জন্য চোখের প্রশান্তি নিশ্চিত করে। ক্লাউড গ্রে রঙ্গের প্রিমিয়াম ডিজাইন ল্যাপটপটিকে দিয়েছে আধুনিক ও প্রফেশনাল লুক।

অডিও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে এতে রয়েছে ডলবি অডিও স্টেরিও স্পিকার।

এছাড়া অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের জন্য রয়েছে এইচডি ওয়েবক্যাম উইথ প্রাইভেসি শাটার, যা যা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করে। এছাড়াও, কানেক্টিভিটির ক্ষেত্রেও এই ল্যাপটপে রয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ সি, ইউএসবি ৩.২, এইচডিএমআই, এসডি কার্ড রিডার সহ প্রয়োজনীয় সকল পোর্ট।

মাত্র ১.৫৮ কেজি ওজনের এই ল্যাপটপটি সহজেই অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা ভ্রমণে বহন করা যায়, যা মোবাইল প্রোডাক্টিভিটির জন্য এটিকে একটি আদর্শ পছন্দে পরিণত করেছে।

বর্তমানে লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ এর সাথে উপহার হিসেবে থাকছে একটি এক্সট্রিম এক্স৫০আরজি আরজিবি গেমিং হেডফোন এবং এক্সট্রিম কে৯১১সি কীবোর্ড-মাউস কম্বো। ল্যাপটপটিতে থাকছে ২ বছরের অফিসিয়াল স্মার্ট ওয়ারেন্টি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি