শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

ই-কমার্স মুভারস অ‌্যাওয়ার্ড পেলো ওয়ালটন ই-প্লাজা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটন। কোভিড-১৯ মহামারি সময়ে ই-কমার্স এর মাধ্যমে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানটির অনলাইন সেলস প্ল্যাটফর্ম ওয়ালটন ই-প্লাজাকে এই সম্মাননা দেয়া হয়।

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার (৮ নভেম্বর) রাজধানীর পূর্বাচলে আয়োজিত এক অনুষ্ঠানে ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে অ‌্যাওয়ার্ড গ্রহণ করেন ওয়ালটন গ্রুপের পরিচালক সাবিহা জারিন অরনা।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ তমাল, ওয়ালটনের নির্বাহী পরিচালক তানভীর রহমান ও লিয়াকত আলী প্রমুখ।

জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের সার্বিক সুবিধার্থে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইলেকট্র্রনিক্স ও প্রযুক্তিপণ্য পৌঁছে দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা। এরই প্রেক্ষিতে ওয়ালটনের নিজস্ব অনলাইন সেলস প্ল্যাটফর্মকে ই-কমার্স মুভারস সম্মাননায় ভূষিত করা হয়।

উল্লেখ্য, কোভিড-১৯ মোকাবেলায় শুরু থেকেই ব্যাপক উদ্যেগ নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে ওয়ালটন। সারা দেশে স্বাস্থ্যকর্মী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণী পেশার মানুষের মাঝে পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছে। বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের করোনা মোকাবেলা ফান্ডে অনুদান দেয়ার পাশাপাশি দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও স্যানিটইজেশন কার্যক্রম চালাচ্ছে ওয়ালটন।

এছাড়াও, বাংলাদেশে নিজস্ব কারখানায় অক্সিজেন সরবরাহকারী যন্ত্র বা ভেন্টিলেটর, মেডিকার্ট রোবট, ইউভিসি ডিসইনফেক্যান্ট সিস্টেম, সেফটি গগলস, ফেস শিল্ড, হ্যান্ড সেনিটাইজারসহ বিভিন্ন চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম তৈরি ও বিতরণ করে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি