শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
31.9 C
Dhaka

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ দিতে আলাদা চার্জার বহন করার ঝামেলা কমাতে বাংলাদেশের বাজারে ইউগ্রিন নেক্সোড আরজি সিডি৩৬১ ৬৫ওয়াট গ্যান ফাস্ট চার্জার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ব্যতিক্রমী রোবট-অনুপ্রাণিত ডিজাইন, শক্তিশালী চার্জিং প্রযুক্তি এবং ব্যবহারবান্ধব ফিচারের সমন্বয়ে তৈরি এই চার্জারটি প্রযুক্তিপ্রেমীদের দৈনন্দিন চার্জিং অভিজ্ঞতায় যোগ করেছে ভিন্ন মাত্রা।

চার্জারটিতে রয়েছে ৬৫ ওয়াটের গ্যান ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা দ্রুত ও কার্যকরভাবে সামঞ্জস্যপূর্ণ ডিভাইস চার্জ করতে সহায়তা করে। এর দুটি ইউএসবি-সি পোর্ট ও একটি ইউএসবি-এ পোর্টের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস চার্জ করা যায়। ফলে বাসা, অফিস কিংবা ভ্রমণে একাধিক চার্জার বহনের প্রয়োজন কমে আসে। পণ্যটির নির্মাতা-প্রদত্ত তথ্য অনুযায়ী, এটি ম্যাকবুক এয়ার এম২ ল্যাপটপকে মাত্র ৩০ মিনিটে ০ থেকে ৫১ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।

 ইউগ্রিন নেক্সোড আরজি সিডি৩৬১-এর অন্যতম আকর্ষণ এর রোবটের মুখের আদলে তৈরি এলইডি ডিসপ্লে, যেখানে চার্জিংয়ের বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন অভিব্যক্তি দেখা যায়। ফলে সাধারণ চার্জারের তুলনায় এটি যেমন নান্দনিক ও আকর্ষণীয়, তেমনি চার্জিংয়ের অবস্থা বোঝার ক্ষেত্রেও যোগ করেছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। এর কমপ্যাক্ট ডিজাইন সহজে বহনযোগ্য হওয়ায় দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে ভ্রমণেও এটি সুবিধাজনক।

নিরাপদ চার্জিংয়ের জন্য এতে রয়েছে একাধিক সুরক্ষা ব্যবস্থা, যা শর্ট সার্কিট, অতিরিক্ত লোড, অতিরিক্ত তাপমাত্রা ও অতিরিক্ত ভোল্টেজজনিত ঝুঁকি থেকে সংযুক্ত ডিভাইসকে সুরক্ষায় সহায়তা করে। আধুনিক ডিজাইন, তিনটি চার্জিং পোর্ট এবং ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার সমন্বয়ে  ইউগ্রিন নেক্সোড আরজি সিডি৩৬১ একই চার্জারে একাধিক ডিভাইস চার্জ করার জন্য একটি কার্যকর সমাধান।

ইউগ্রিন নেক্সোড আরজি সিডি৩৬১ ৬৫ওয়াট গ্যান ফাস্ট চার্জার-এর কালো ও বেগুনি ভ্যারিয়েন্ট বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। উভয় ভ্যারিয়েন্টের মূল্য ৩,২০০ টাকা এবং রয়েছে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর ও শাখাগুলোর মাধ্যমে চার্জারটি সংগ্রহ করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

সর্বশেষ

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি