সোমবার, অক্টোবর ৫, ২০২৬
27.7 C
Dhaka

জানা গেল কেমন হবে নতুন আইফোনের দাম

টিভি২৪ আইডেস্ক:  নতুন আইফোন আসার খবর বাড়তি এক উন্মাদনা সৃষ্টি করে অ্যাপলপ্রেমীদের মনে। প্রতি বছর সেপ্টেম্বরেই অ্যাপল নিয়ে আসে তাদের আইফোন সিরিজগুলো। এবার আসছে আইফোন ১৫ সিরিজ।

পুরোবিশ্ব অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর তাদের ওয়ান্ডারলাস্ট ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ।

আইফোন ১৫ সিরিজে থাকছে চারটি ফোন। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। আইফোন ১৫ সিরিজগুলো বেশ কিছু পরিবর্তন থাকতে পারে। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে।

তবে এই আইফোন ১৫ সিরিজের দাম কত হবে, তা নিয়ে চলছে নানান জল্পনা। আইফোন ১৫ হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে দামি ফোন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারও। ফোনটি লঞ্চের আগে ডিজিটাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদনে সমগ্র আইফোন ১৫ সম্ভাব্য মূল্য তালিকাভুক্ত করা হয়েছে। তারা বলছেন, নতুন আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের দাম ২ হাজার ১০০ মার্কিন ডলার হতে পারে।
অ্যাপলের মতে আগের তুলনায় এই ফোনের দাম প্রায় ২০০ মার্কিন ডলার বৃদ্ধি পেতে পারে। আইফোন ১৫ সিরিজের টপ মডেলের দাম শুরু হতে পারে ৭৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৮৬ হাজার টাকা। তবে এই দাম প্রায় ১০০ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে লঞ্চের আগে।
আইফোন ১৫ প্লাসের দাম শুরু হতে পারে ৮৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার ৮৩৫ টাকা।

আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স বেস মডেল যথাক্রমে ১ হাজার ৯৯ মার্কিন ডলার এবং ১ হাজার ২৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৯ হাজার ও ১ লাখ ৪১ হাজার টাকা। তবে এই সিরিজের সবচেয়ে দামি ফোন হবে আইফোন ১৫ আল্ট্রা।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

সর্বশেষ

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি