রবিবার, নভেম্বর ৮, ২০২৬
22.6 C
Dhaka

মোবাইলে যেভাবে দেখবেন এশিয়া কাপ

টেকভিশন২৪ ডেস্ক: কিছুক্ষণ পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ক্রিকেট ভক্তদের চোখ এখন সেদিকেই। কিন্তু দৈনন্দিন জীবনের নানান ব্যস্ততায় অনেকেই টেলিভিশনের সামনে বসে খেলা দেখার সুযোগ পান না। তবে কাছে থাকা মোবাইলের মাধ্যমেই ভক্তরা দেখতে পারেন এশিয়া কাপের জমজমাট লড়াই।

বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের মুলতানে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। বাংলাদেশের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু বৃহস্পতিবার। ক্যান্ডিতে টাইগারদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সবগুলো ম্যাচই টেলিভিশনের পাশাপাশি মোবাইল থেকেও দেখা যাবে।

এবারের এশিয়া কাপের খেলাগুলো অনলাইনে দেখার সুযোগ থাকছে যে মোবাইল অ্যাপে। সেগুলো হলো- র‍্যাবিটহোল বিডি, টফি অ্যাপ এবং মাইজিপি। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো।
 
এ দিকে বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।

হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৩০ মিনিটে। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের ৪টি হবে পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি