শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
29 C
Dhaka

‘সব পাখিকে’ বিদায়ের কথা বললেন টুইটার বস

টেকভিশন২৪ ডেস্ক: লোগো বদলে ফেলবে টুইটার। সামাজিক মাধ্যমটির মালিক ইলন মাস্ক টুইট করে দিয়েছেন এই ঘোষণা। রোববার পোস্ট করা ওই টুইটে মাস্ক বলেন, শীগগীরই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব এবং পর্যায়ক্রমে সব পাখিকেই।

রোববার বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টা ০৪ মিনিটে ওই টুইট পোস্ট করার দুই মিনিটের মধ্যেই তিনি ঘোষণা দেন- “আজ রাতের মধ্যেই যদি যথেষ্ট ভালো একটি এক্স লোগো পোস্ট করা সম্ভব হয়, কালকেই সেটা গোটা বিশ্বে লাইভ করবো (বদলে দেব)।”

টুইটারের লোগো নিয়ে এই আলাপের শুরুতে মাস্ক একটি ছবি পোস্ট করেন যেটিতে দেখা যায় ডিজিটাল ডিসপ্লের ওপর একটি অ্যানিমেটেড X অক্ষর। এ নিয়ে টুইটার স্পেসেসে একজন জিজ্ঞেস করেন, টুইটারের লোগো বদলে যাবে কি না। উত্তরে মাস্ক বলেন, “হ্যাঁ”। এর পরপরই তিনি যোগ করেন, “এটি অনেক আগেই হওয়া দরকার ছিল।

গত বছর অক্টোবরে ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর নানা ঝড়ঝাপ্টার মধ্যে দিয়ে গিয়েছে টুইটার। এর অফিশিয়াল নাম টুইটার থেকে বদলে হয়েছে এক্স করপোরেশন, যেটি মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। চীনা অ্যাপ উইচ্যাটের মতো একটি সুপার অ্যাপ বানানোর লক্ষ্য নিয়েছেন মাস্ক, যেটিকে তিনি বলছেন- এক্স অ্যাপ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি