শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.6 C
Dhaka

“পোশাক শ্রমিক থেকে উচ্চশিক্ষিত উদ্যোক্তা”

টেকভিশন২৪ ডেস্ক: তারা ছিলেন পোশাক শ্রমিক। মেধা, দক্ষতা ও কর্মগুণে এখন গার্মেন্টস উদ্যোক্তা। দেশীয় ঐতিহ্য জামদানী কাপড়ের সংমিশ্রণে তৈরি করেছেন নারীদের বিশেষ বোম্বার জ্যাকেট।
 
চার তরুণীর উদ্যোগে পোশাক খাতে নতুন প্রতিষ্ঠান ‘আভা লিমিটেড’। তাদের উচ্চশিক্ষা অর্জন ও উদ্যোক্তা হতে অনুপ্রেরণা জুগিয়েছেন দেশের স্বনামধন্য নারী উদ্যোক্তা ড. রুবানা হক ও আনিসুল হক ফাউন্ডেশন।
 
বনানীতে আভার প্রদর্শনীতে ছিলো দেশি বিদেশী ক্রেতারা যার উদ্দেশ্য ছিলো তরুন এই নারী উদ্যক্তাদের উদ্ভাবিত পণ্যকে বিক্রয়ের মাধ্যমে দেশের বাইরে প্রসার ঘটানো। পরিবারের অভাব অনটনে খাবার যোগানই যখন কঠিন, সেখান থেকে উঠে পোশাক শ্রমিক হিসেবে বৃত্তিপ্রাপ্ত এই চার তরুণী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে স্নাতক শেষ করে শুরু করে আভা লিমিটেড নামক বায়িং হাউজ। বনানীতে আভার প্রদর্শনীতে ‘নেভাল’ নামক বিদেশী বায়ার তাদের থেকে পণ্য ক্রয়ের প্রথম চুক্তি করে।
 
ঐতিহ্যবাহী জামদানী কাপড়ের এই জ্যাকেট দেশের বাইরে ব্যাপক আকারে বিক্রয় করতে পেরে তারা গর্বিত। তাদের লালিত স্বপ্ন বুননের পথে স্বপ্ন পরিচর্যা থেকে শুরু করে বাস্তবায়ন অবধি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভিসি ও আনিসুল হক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. রুবানা হক পাশে ছিলেন ও থাকবেন। আনিসুল হক ফাউন্ডেশন পোশাক খাতে তাদের স্বপ্নের সারথী হতে পেরে আনন্দিত।
 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি