মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
22 C
Dhaka

দেশে ট্যুরিস্ট সিম কার্ড চালু

বিদেশী পর্যটকরা উপভোগ করতে পারবেন বাংলালিংক-এর দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট সিম কার্ড চালু করেছে। সাধারণ সিম ও ই-সিম – উভয়ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। বাংলাদেশে অবস্থানরত বিদেশী পর্যটকরা এর মাধ্যমে বাংলালিংক-এর ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।

ভ্রমণকারীদের বিভিন্ন চাহিদা পূরণে এই সিমে ৬টি ভিন্ন প্যাকেজ চালু করেছে। প্যাকেজগুলির মেয়াদ যথাক্রমে ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন। পর্যটকরা স্থানীয় ও আন্তর্জাতিক কল এবং এসএমএস ছাড়াও  নানা ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের ভিসার মেয়াদ বা ক্রয়কৃত প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরে ট্যুরিস্ট সিম কার্ডগুলি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।   

পর্যটকরা তাদের পাসপোর্ট দেখিয়ে দেশের নির্ধারিত প্রবেশপথ এবং জনপ্রিয় পর্যটন এলাকাগুলো থেকে সর্বোচ্চ দুইটি সিম কার্ড কিনতে পারবেন। ট্যুরিস্ট সিম প্যাকেজ লিংক https://banglalink.net/en/apps-and-services/financial/tourist-sim . 

“ডিজিটাল অপারেটর হিসেবে বিদেশী পর্যটকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আমরা এই উদ্যোগটি চালু করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পর্যটকদেরকে সহজে ও নিরন্তরভাবে সংযুক্ত রাখা, যাতে তারা দেশে জুড়ে বাংলালিংক-এর ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও ডিজিটাল সেবাগুলি উপভোগ করতে পারেন।” 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

সর্বশেষ

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি