মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
34.7 C
Dhaka

৬ জুলাই বিভাগীয় বিপিও সামিট ২০২৩ বরিশালে

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে পলিসি ডায়লগ সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (বরিশাল বিভাগ)’। পলিসি ডায়লগ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট । একইদিন বিকাল ৩:০০ ঘটিকায় বরিশাল শহরে অবস্থিত সার্কিট হাউজ অডিটোরিয়াম (ধানসিঁড়ি)-তে সামিটের মূল অনুষ্ঠান এবং চাকরি মেলা অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো: আমিন উল আহসান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল বিভাগ। এছাড়াও উপস্থিত থাকবেন বিপিও শিল্পের কর্তাব্যক্তিসহ বিভাগীয় পর্যায়ের সরকারি প্রতিনিধিগণ ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বিপিও খাতে ২০২৫ সালের মধ্যে এক লাখ কর্মসংস্থান তৈরি বাক্কোর অন্যতম উদ্দেশ্য। ইতোমধ্যেই এ খাতে কর্মরত লোকের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। এবারে বিভাগীয় বিপিও সামিটসমূহে চাকরি মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য অন্ততঃপক্ষে এক হাজার কর্মসংস্থান তৈরি বাক্কোর লক্ষ্য।

মূল অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকবে। দেশের শীর্ষস্থানীয় বিপিও কোম্পানিসমূহ মেলায় উপস্থিত থেকে আগ্রহী চাকরিপ্রার্থীদের সিভি সংগ্রহের পাশাপাশি সাক্ষাৎকারগ্রহণ করবে।   

উক্ত চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলঃ আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), স্কাইটেক সলিউশানস, জয় কম্পিউটার লিমিটেড, টোয়েন্টিফোর সেভেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস এবং জুবিসফট লিমিটেড।

উল্লেখ্য, দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি