মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশে এসেছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩৬। চলতি বছর এটি ভিভোর ওয়াই সিরিজের তৃতীয় স্মার্টফোন। তুলনামূলক কম বাজেটে একটু ভিন্ন লুক আর শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোন সবার নজর কাড়ার মতোই। 

ভাইব্রেন্ট গোল্ড এবং মেটিওর ব্ল্যাক এই দুই কালারে মিলবে ভিভো ওয়াই৩৬। যা দেখতেই বেশ দারুণ। তরুণসহ সবার কাছে স্মার্টফোন পৌঁছে দিতে কাজ করে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। তাই বাজেটের দিকেও খেয়াল থাকে প্রতিষ্ঠানটির। ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোর মতো ভিভো ওয়াই৩৬ এর দামও হাতের নাগালে রেখেছে ভিভো।  

গোল্ডেন রিপল প্রসেস ভিভো ওয়াই৩৬ এর ব্যাক সাইডে দেবে প্রিমিয়াম ক্রিস্টাল লুক। সোনালি ও সবুজের খেলা নজর কাড়বে সবার। ফ্লোরাইড এজি গ্লাস এর দারুণ প্রযুক্তি অন্যদের সাথে ভিভো ওয়াই৩৬ পার্থক্যটা তুলে ধরবে। হাতের ছাপ বা কোনো দাগের দেখাই মিলবে না। যে কারণে ভিভো ওয়াই৩৬ এর লুকটা সব সময়ই মনে হবে এলিট।    

ভিভো ওয়াই৩৬ তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাশাপাশি ৮ জিবি র‍্যাম এবং আরো অতিরিক্ত ৮জিবি র‍্যামের বিশাল স্টোরেজ এর মান নিশ্চিত করেবে শতভাগ। ফলে এক ট্যাপেই যেমন যেকোনো অ্যাপ ওপেন করা যাবে, তেমনি সংরক্ষণ করা যাবে সকল অ্যাপ ডেটা। এমনকি একসাথে ২৭ টি অ্যাপ রাখা যাবে ব্যাকগ্রাউন্ডে। অ্যাপ পরিবর্তনেও অপেক্ষার অবসান হবে ব্যবহারকারীর।

ভিভো ওয়াই৩৬ এ আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। টানা গেমিং ও ভিডিওতে ডুবে থাকতে কোনো বাধাই আসবে না। ফাস্ট চার্জিং এর জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার। যা নিরাপদ চার্জিং নিশ্চিত করে ব্যাটরির আয়ু বাড়াবে প্রায় ২৫ শতাংশ।

৬.৬৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ যা কাজ করবে যথেষ্ট দ্রুত ও নির্ভুলভাবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হোক কিংবা কন্টেন্ট দেখা-এমন সকল কাজেই ভিভো ওয়াই৩৬ হবে উপযুক্ত সঙ্গী।

ভিভো ওয়াই৩৬ এ আছে ৫০ এমপি রিয়ার ক্যামেরা+২ এমপি বোকেহ এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ভিভো ওয়াই৩৬ এর ডাবল এক্সপোজার মোড ব্যবহার করে দুটো ছবিকে একসাথে দারুণভাবে কম্পোজ করা সম্ভব। এমন ধরণের ফটো এডিট সামাজিক মাধ্যমে নজর কাড়বে বেশ।    

ফ্যাশনপ্রেমিদের দ্রুত নজর কাড়বে ভিভো ওয়াই৩৬। এর দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি