শুক্রবার, জুন ১৯, ২০২৬
28 C
Dhaka

গ্রাহকদের স্বাস্থ্যসেবায় পালস হেলথকেয়ার ও স্যামসাং এর চুক্তি

টেকভিশন ডেস্ক: সম্প্রতি, টেলিমেডিসিন প্ল্যাটফর্ম পালস হেলথকেয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে স্যামসাং বাংলাদেশ। এ চুক্তির আওতায়, মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালস হেলথকেয়ার সার্ভিস থেকে ভিডিও কনসালটেশন ও কাস্টমাইজড বার্ষিক হেলথকেয়ার প্যাকেজ গ্রহণে ছাড় সুবিধা পাবেন। পালস হেলথ কেয়ার সার্ভিসের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অনলাইনে রোগীদের এ সেবা প্রদান করবেন। আজ থেকে এ অফারটি চালু হয়েছে।

ভিডিও কনসালটেশনের ক্ষেত্রে মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা সকল ভিডিও কনসালটেশনের ক্ষেত্রে (৫০০ টাকা এবং এর ওপরে) ১৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন। এছাড়াও, ব্যবহারকারীদের কাস্টমাইজড হেলথ প্যাকেজের সুবিধা দিবে পালস, যেখানে মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা বিভিন্ন ধরণের সুবিধা লাভ করবেন। এর মধ্যে রয়েছে প্রথমবার অনলাইন ভিডিও কনসালটেশনের ক্ষেত্রে ৩শ’ টাকা ছাড়, সকল ভিডিও কনসালটেশনের জন্য ২০ শতাংশ ছাড়, ওষুধ ডেলিভারি সেবাতে ৫ শতাংশ ছাড় এবং ঘরে এসে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়।

পাশাপাশি, ব্যবহারকারীরা এক বছর ২৪/৭ প্রয়োজনীয় সংখ্যক কল করে চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এ প্যাকেজটির নিয়মিত মূল্য ১২শ’ টাকা, তবে মাই গ্যালাক্সি অ্যাপ ব্যবহারকারীরা এ প্যাকেজ ১ হাজার টাকায় নিতে পারবেন।

দেশের স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা পালস হেলথ কেয়ার সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন। এ প্ল্যাটফর্মটির বিভিন্ন ধরনের সেবা রয়েছে – পুরোপুরি সমন্বিত ওষুধের ডাটাবেজ, ই-প্রেসক্রিপশন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড স্টোরেজ, অনলাইন ফার্মেসি, ঘরে এসে নমুনা সংগ্রহ প্রভৃতি। হটলাইন নম্বরে কল করে পালস হেলথ কেয়ার সার্ভিসের মাধ্যমে ২৪/৭ চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এর চিকিৎসকদের কাছ থেকে সরাসরি চিকিৎসা সংক্রান্ত পরামর্শ সেবা পাওয়া যাবে এ প্ল্যাটফর্মের মাধ্যমে। সম্প্রতি, অনুমোদিত অংশীদারের সাথে ঘরোয়া কোভিড পরীক্ষা সুবিধা চালু করেছে পালস।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, ‘কোভিড-১৯ এর সঙ্কটকালীন সময়ে মাই গ্যালাক্সি ব্যবহারকারীদের হেলথ প্যাকেজের মাধ্যমে সর্বোচ্চ স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে আমরা পালস হেলথ কেয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। গ্রাহকদের সুস্থ জীবন নিশ্চিতে চিকিৎসা সেবাকে তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে আমরা সচেষ্ট। এজন্য, গ্রাহকদের চিকিৎসা সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে পালস হেলথ কেয়ার সার্ভিসের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’

এ বিষয়ে পালস হেলথ কেয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা বলেন, ‘অনন্য প্রযুক্তি, যোগাযোগ ও বিনোদনে সেবাদানের মাধ্যমে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে রয়েছে স্যামসাং। মাই গ্যালাক্সি ব্যবহারকারীদের সরাসর উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্যামসাংয়ের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে সারাদেশের মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় আমাদের ৮শ’রও অধিক চিকিৎসক ও পালস ২৪/৭ ডক্টর হেলপ লাইনের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ সেবা পাবেন।’

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি