বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশের ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার নেপাল ও পূর্ব আফ্রিকায়

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে তৈরি ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার নেপাল ও পূর্ব আফ্রিকার বাজারেও সম্প্রতি কার্যক্রম শুরু করেছে। ডিজিটাল হিসাব সংরক্ষণ ও পরিচালনার জন্য ২০১৭ সালে ডেভেলপমেন্ট শুরু করে বাংলাদেশি প্রতিষ্ঠান ডিজি নোভা লিমিটেড এবং ২০২০ সালে এই সফটওয়্যারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়।

শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়দেশের বাজার পেরিয়ে বিদেশেও উদ্যোক্তাদের চাহিদা পূরণ করছে সফটওয়্যারটি। শিগগির আরও কয়েকটি দেশে এই সফটওয়ারের পরিধি বৃদ্ধির জন্য কাজ চলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছেডিজি ক্যাশিয়ার ব্যবহার করা খুবই সহজ। এই সফটওয়্যার ব্যবহার করতে আলাদা কোন হার্ডওয়্যার সেটআপের দরকার নেইএককালীন কোন চার্জ নেই। শুধুমাত্র মাসিক সাবস্ক্রিপশন প্যাকেজ ফি দিয়েই ওয়েব ও মোবাইল অ্যাপে ব্যবহার করা যায় সফটওয়্যারটি। ক্রয়-বিক্রয়স্টক এবং হিসাব সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার।

ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ইলেকট্রনিক্সকম্পিউটারমোবাইলফ্যাশন এক্সেসরিজঅটোমোবাইল পার্টস এবং ই-কমার্স ব্যবসার জন্য বিশেষায়িত সব ফিচার এবং রিপোর্টের পাশাপাশি যেকোনো খুচরা এবং পাইকারি ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় সবকিছু আছে ডিজি ক্যাশিয়ারে। এছাড়া এই সফটওয়্যার দিয়ে পণ্যের বারকোড বা সিরিয়াল নাম্বার প্রিন্ট এবং স্ক্যান করাকিস্তি এবং ওয়ারেন্টি ম্যানেজ করাঅনলাইন-অফলাইন অর্ডার এবং কুরিয়ার ম্যানেজমেন্টকাস্টমারকে অটোমেটিক এসএমএস পাঠানোপ্রডাক্টের সার্ভিসিং ম্যানেজমেন্টএকাধিক কোম্পানি ও ব্রাঞ্চ ম্যানেজ করাফ্রি ই-কমার্স ওয়েবপেজডিজিটাল হিসাব সংরক্ষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করা যায়।

এ ব্যাপারে ডিজি ক্যাশিয়ারের কো-ফাউন্ডার মো. মতিউর রহমান বলেনবর্তমানে দেশের প্রধান শহরগুলো ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীদেরও আস্থা অর্জন করেছে ডিজি ক্যাশিয়ার। রেমিটেন্স এনে আমাদের রিজার্ভ সমৃদ্ধ করতে দেশের গণ্ডি পেড়িয়ে নেপাল এবং পূর্ব আফ্রিকাতেও ডিজি ক্যাশিয়ারের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। শিগগির আরও কিছু দেশে বাংলাদেশি এই সফটওয়্যারটির কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে।

ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানতেডেমো এবং ফ্রি ট্রায়াল নিতে ভিজিট করতে পারেন https://dizicashier.com এই ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি