বুধবার, নভেম্বর ৪, ২০২৬
27.9 C
Dhaka

ভালোবাসার গল্প লেখার প্রতিযোগিতা আয়োজনে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক: “নচিকেতার ‘লাল ফিতে সাদা মোজা সু-স্কুলের ইউনিফর্ম পরিহিতা নীলাঞ্জনা’র মতো কেউ আমার প্রথম প্রেম হয়নি। ভালো লাগেনি কলেজের তথাকথিত সবচেয়ে সুন্দরী মেয়েকেও। এমন একজনকে চেয়েছিলাম যার ¯স্নিগ্ধ হাসি দেখামাত্রই আমার বুকে ঝড় ওঠে। এমন মানুষটি সত্যিই এসেছিল জীবনে।

অনার্সের প্রথম ক্লাস। হৈ হৈ করে ক্লাসে ঢুকে বন্ধুদের সাথে বসলাম পেছনের বেঞ্চে। ক্লাস মনিটর নির্বাচনে নাম লিখিয়ে দেখলাম আমার প্রতিদ্বন্দ্বী আরো ৭ জন। কিন্তু ভোটের সময় দেখলাম সংখ্যায় একজন কম। কে, কেন চলে গেল-এক মুহূর্ত ভেবেই মন আবার ফিরে গেলো নির্বাচনে। প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে ক্লাস মনিটর হিসেবে আমি নির্বাচিত হলাম। সবার সাথে পরিচয় পর্বে লক্ষ্য করলাম ফার্স্ট বেঞ্চের এক কোণে গুটিশুটি মেরে বসে আছে একটা মেয়ে। ক্লাস মনিটর হিসেবে দায়িত্ব পালনকালে সবসময় দেখতাম সে চুপচাপ। এমনকি একই ক্লাসে পড়া সত্ত্বেও কখনো তার সাথে তেমন কথা হয়নি।

একদিন বন্ধুর সাথে একটা কাজে যাচ্ছিলাম নীলক্ষেত। হঠাৎ দেখলাম সেই মেয়েটি একটা ছেলের সাথে ফুটপাত ধরে হেঁটে আসছে আমার বরাবর। বেশ অবাক হলাম! তারপর ভাবলাম ছেলে বন্ধু হবে হয়তো। কিন্তু মেয়েটাকে দেখে মনে হলো সে আমাকে দেখে অনেকটা সংকোচ বোধ করছে। তারপর কাছাকাছি আসতেই আমায় দেখে এক মিষ্টি হাসি দিলো। এর আগে মেয়েটাকে কখনো হাসতে দেখিনি। টের পেলাম বুকের বা পাশে একটা তীক্ষ্ণ ব্যথা হচ্ছে। বুকে হাত রেখে বসে পড়লাম সেখানেই। কখনো ভাবিনি এভাবে, এমন পরিস্থিতিতে কারো হাসির প্রেমে পড়ব। এর পরের গল্প ইতিহাস। বিশেষ দ্রষ্টব্য, মেয়েটি আজ আমার অর্ধাঙ্গী। আর যে ছেলেটিকে আমি তার ছেলেবন্ধু ভেবেছিলাম, সে আসলে তার ছোট ভাই।”

প্রতিটি ভালোবাসায় থাকে এমন অনন্য কিছু গল্প। ভালোবাসা দিবসে এমনি কিছু অনন্য গল্প জানতে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো আয়োজন করেছে ভালোবাসার গল্প লেখা কনটেস্ট। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভিভোর অফিসিয়াল ফেইসবুক পেইজে আপনার ভালোবাসার গল্প লিখে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। স্মার্টফোন দুনিয়ায় নিত্য নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সবসময় এগিয়ে থাকার চেষ্টা করে আসছে ভিভো।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি