বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
31.7 C
Dhaka

বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ বাজারে আনল এসার

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে এসার। ৪কে রেজুলেশন সমর্থিত এসার সুইফট এজ নতুন মডেল ক্রমবর্ধমান সাইবার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারবে। যার জন্য ব্যবহার করা হয়েছে মাইক্রোসফট প্লুটন সিকিউরিটি প্রসেসর।

এসারের দাবি, বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ এটি, যার ওজন ১.১৭ কেজি। ওজনে হালকা হলেও বেশ টেকসই। ডিভাইসে অ্যালয় মেটেরিয়াল বডি ব্যবহার করেছে, যা রেগুলার অ্যালুমিনিয়ামের থেকে ২০ শতাংশ হালকা এবং দুইগুণ অধিক মজবুত।

এসের নতুন ল্যাপটপে রয়েছে ১৬-ইঞ্চি ৪কে ওএলইডি ডিসপ্লে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে এএমডি রাইজেন ৭ ৬৮০০ইউ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চালিত এই ল্যাপটপে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম এবং ১ টেরাবাইট পিসিআইই জেন৪ এনভিএই স্টোরেজ।

ল্যাপটপে একটি ফুল-এইচডি রেজুলেশনের ওয়েবক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা ৬০ এফপিএস রেটে ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার ভিডিও কল চলাকালীন ‘ক্রিস্টাল ক্লিয়ার’ মানের ভয়েস সরবরাহ করতে এই ল্যাপটপে টেম্পোরাল নয়েজ রিডাকশন ফিচার যুক্ত করা হয়েছে। এতে স্টেরিও স্পিকার রয়েছে। বায়োমেট্রিক সিকিউরিটি জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার।

৫৪ ডাব্লিউএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে এসারের নতুন ল্যাপটপে, যা ৬৫ ওয়াটের পিডি অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে। ল্যাপটপটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৫ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি