মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
24 C
Dhaka

দেশের বাজারে এসার সুইফট গো ১৪ মডেলের ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাংলাদেশের বাজারে এবার নিয়ে আসলো এসার সুইফট সিরিজের ১৪ মডেলের ল্যাপটপ। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫ এআর ৭৫৩০ইউ প্রসেসর। এতে রয়েছে ৬ টি কোর এবং ১২ টি থ্রেড। এতে ২.০ গিগাহার্জ বেজ ক্লক স্পীড থেকে  সর্বোচ্চ ৪.৫ গিগাহার্জ পর্যন্ত বুস্ট ক্লক স্পিড পাওয়া যাবে ।

স্মুদ পারফরফ্যান্স এর জন্য থাকছে ৮জিবি ডিডিআরফোর র্যাম, ৫১২ জিবি পিসিএলই ফোর্থ জেনারেশনের এসএসডি। এতে আছে ১৪ ইঞ্চির ফুলএইচডি আইপিএস ডিসপ্লে এবং এএমডি র্যাডিওন গ্রাফিক্স। এছাড়া ৩০০ নিটের হাই ব্রাইটনেসের এসার কমফিভিউ এলইডি ব্যাকলিট ডিসপ্লে রয়েছে।

ভিডিও কলিং এবং ভিডিও কনফারেন্সিং এর জন্য এতে রয়েছে এইচডি ওয়েবক্যাম এবং ক্লিয়ার অডিও’র জন্য থাকছে স্টেরিও স্পিকার। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটূথ ৫.১। উইন্ডোজ হ্যালো, প্যারেন্টাল কন্ট্রোল, সিকিওর বুট ইত্যাদি ফিচারসহ আরও কম্ফোর্টেবল ইউজিং এক্সপেরিয়েন্সের জন্য দেয়া হয়েছে উইন্ডোজ ১১ হোম এবং মাল্টিপল সিস্টেম অপারেটর (এমএসও)।

ল্যাপটপটিতে ৫০ ওয়াটের ৩ সেলের লি –আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আরও থাকছে ইউএসবি টাইপ সি পিডি এসি এ্যাডাপটার। এর কিবোর্ডেও থাকছে নতুনত্ব। এসার সুইফট গো ১৪ ল্যাপটপটিতে মাল্টি জেসচার টাচপ্যাড, ২ ফিঙ্গার স্ক্রল, পিঞ্চ, এ্যাকশন সেন্টার ইত্যাদি সুবিধা থাকছে। পোর্ট এবং স্লট হিসেবে রয়েছে একটি এইচডিএমআই, একটি ৩.২ ইউএসবি পোর্ট পাওয়ার- অফ চার্জিং এর সাথে একটি টাইপ সি পোর্ট ডিসি-ইন এর সাথে, একটি ইউএসবি ২.০ পোর্ট।

চমৎকার পিওর সিলভার কালারে এ্যাভেইলেবল এসারের এই দুর্দান্ত ল্যাপটপটি। ল্যাপটপটির বিক্রয় পরবর্তি সেবা থাকছে ২ বছর। এর খুচরা মূল্য ৯৭,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৭৭৭৩৪১৪৯।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি