শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
29.7 C
Dhaka

ব্যাকলিট কিবোর্ডসহ ১৩তম প্রজন্মের ইন্টেল প্রসেসরের এসার ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টেলের প্রসেসরের সাথে নতুন ল্যাপটপ উন্মোচন করল এসার, যার নাম এসার সুইফট গো ২০২৩। ১৩তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত। তাছাড়া এতে থাকছে কিউএইচডি ওয়েব ক্যামেরা। আর ল্যাপটপটির ওজন মাত্র ১.২৫ কিলোগ্রাম।

ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি ওলেড স্ক্রিন, যার রেজোলিউশন ২৮০০ বাই ১৮০০ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। আর ল্যাপটপটির ডিসপ্লে ১০০ শতাংশ ডিসিআইপি৩ কালার গ্যামোট ও ৪০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। শুধু তাই নয় এতে ব্যবহৃত সিনে ক্রিস্টাল টেকনোলজির মাধ্যমে ঝকঝকে ভিজ্যুয়াল পাওয়া সম্ভব।
পারফরম্যান্সের জন্য নয়া ল্যাপটপ ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ সিপিইউ সহ এসেছে। এর সাথে যুক্ত হয়েছে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স। সাথে থাকছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআইই জেন ৪ এনভিএমই এসএসডি স্টোরেজ। ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে রান করবে।

অন্যদিকে, ল্যাপটপটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো এর কিউএইচডি ওয়েব ক্যামেরা। কারণ এই ক্যামেরাটি অল্প আলোতেও যে কোনো ভিজ্যুয়াল নয়েজ এড়িয়ে হাই কোয়ালিটির ছবি সরবরাহ করতে পারবে। তদুপরি ল্যাপটপটির সাথে দেওয়া হচ্ছে ফুল সাইজের একটি ব্যাকলিট কিবোর্ড। আর এটি ৬৫ ওয়াটআওয়ার ব্যাটারি সহ এসেছে, যা ১০০ ওয়াট পিডি চার্জিং সাপোর্ট করে।

এসার সুইফট গো ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের সামিল রয়েছে ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.২, একটি এইচডিএমআই, একটি ইউএসবি ৩.২ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট।  ল্যাপটপের দাম ধার্য করা হয়েছে ৭৯,৯৯০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি