বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
31.7 C
Dhaka

প্রিমিয়ার ব্যাংক-বিকাশ টাকা লেনদেনের দ্বিমুখী সেবা

টেকভিশন২৪ ডেস্কঃ এবার দেশের বেসরকারী খাতের তফসিলি বাণিজ্যিক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এর সাথে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হলো। ফলে ব্যাংকটির ১১ লক্ষাধিক গ্রাহক এখন তাৎক্ষণিক তাদের বিকাশ অ্যাকাউন্টে খরচ ছাড়াই ‘অ্যাড মানি’ বা টাকা আনতে পারছেন। পাশাপাশি, বিকাশ থেকে প্রিমিয়ার ব্যাংকে তাঁর নিজের অ্যাকাউন্টে এবং এক বা একাধিক অন্য অ্যাকাউন্টেও টাকা জমা দিতে পারছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) প্রিমিয়ার ব্যাংক এবং বিকাশ যৌথভাবে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ ইমতিয়াজ উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এ সময় প্রিমিয়ার ব্যাংকের কনসালট্যান্ট এম. শহীদুল ইসলাম; বিকাশের ফাইন্যান্সিয়াল হেড অব ব্যাংকিং পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আদনান কবির রকি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই দ্বিমুখী লেনদেন সেবা পেতে প্রথমে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ অথবা ‘বিকাশ টু ব্যাংক’ আইকনে ট্যাপ করে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনে যেতে হবে। এরপর ‘দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড’ নির্বাচন করে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে। ‘অ্যাড মানি’ বা নিজের অ্যাকাউন্টে ‘বিকাশ টু ব্যাংক’ করার জন্য লিংক স্থাপনের ক্ষেত্রে ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর ও বিকাশ নম্বর একই হতে হবে। তবে ‘অন্য অ্যাকাউন্ট’-এ ‘বিকাশ টু ব্যাংক’ করতে সরাসরি প্রিমিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর টাইপ করলেই চলবে।

লিংক স্থাপন হয়ে গেলে একজন গ্রাহক বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’র মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন। আবার ব্যাংকে না গিয়ে প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা ‘বিকাশ টু ব্যাংক’-এর মাধ্যমে ঘরে বসেই নিতে পারবেন। লেনদেন সম্পন্ন হওয়ার পর গ্রাহক এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা বিকাশ টু ব্যাংক, উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

শীঘ্রই প্রিমিয়ার ব্যাংকের অ্যাপ ‘পি মানি’ থেকে বিকাশে টাকা আনা যাবে এবং ব্যাংকটির সাথে বিকাশের রেমিটেন্স সেবাও চালু হবে।

১৯৯৯ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের ১২৯টি শাখা, ৬২টি উপ-শাখা, ২৫টি ইসলামী ব্যাংকিং শাখা এবং দেশজুড়ে রয়েছে ১১২টি এটিএম বুথ ও ৬টি ফাস্ট ট্র্যাক। বিকাশের বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে প্রিমিয়ার ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৪০টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৬ কোটি বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। তেমনি বিকাশ থেকে ১১টি ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধাও আরো বিস্তৃত হলো।

অ্যাড মানি’র মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা এনে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, ই-টিকেটিং, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন যা তাদের আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত। পাশাপাশি, বিকাশ থেকে প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সেবাটির মাধ্যমে আর্থিক লেনদেনে গ্রাহকদের জন্য আরো স্বাধীনতা ও সক্ষমতা নিয়ে এলো এই দ্বিমুখী সেবা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি