শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

বাংলালিংক ইনোভেটর্স ৪.০-এর রেজিস্ট্রেশন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত  

টেকভিশন ডেস্ক : উদ্ভাবনী তরুণদের জন্য ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্স-এর চতুর্থ আসরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন। ভার্চুয়াল প্রেস কনফারেন্সটিতে আরও যুক্ত ছিলেন বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ ও হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ।

উদ্ভাবনী তরুণ প্রতিযোগীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ ও অন্যান্য আরও কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে ‘বাংলালিংক ইনোভেটর্স’। প্রতিযোগিতা শেষে সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত চার সদস্য বিশিষ্ট বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে। বিজয়ী দল বাংলালিংক-এর ‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’-এর ‘অ্যাসেসমেন্ট সেন্টার’-এ যোগদানের সুযোগের পাশাপাশি পাবে আকর্ষণীয় পুরস্কার। প্রথম ও দ্বিতীয় রানার আপ দলকেও এই প্রোগ্রামে যোগদানের সুযোগসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া সেরা পাঁচ দলের প্রত্যেক সদস্য বাংলালিংক-এর ‘অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম (এআইপি)’-এ সরাসরি যোগদান করার পাশাপাশি “লার্ন ফ্রম স্ট্রার্টআপস” ও “ক্যাম্পাস টু কর্পোরেট প্রোগ্রামস”-এ অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের স্টার্টআপ ও কর্পোরেট প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা দিতে বিশেষ এই কার্যক্রম দুইটি পরিচালনা করে আসছে বাংলালিংক।

ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা https://ennovators.banglalink.net ভিজিট করে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

আগামী ২৪ অক্টোবর, ২০২০ পর্যন্ত বাংলালিংক ইনোভেটর্স-এ রেজিস্ট্রেশন করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি