বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

এইচপি প্যাভিলিয়ন সিরিজের নতুন অল ইন ওয়ান পিসি বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে নিয়ে এসেছে এইচপি প্যাভিলিয়ন ২৭-সিএ১৭৮৯ডি মডেলের অল ইন ওয়ান পিসি।

এতে রয়েছে ইন্টেল এর দ্বাদশ প্রজন্মের ১২৭০০টি মডেলের কোর আই সেভেন প্রসেসর যার ক্লক স্পীড ১.৪ গিগাহার্জ থেকে টার্বো বুস্ট হয়ে ৪.৭ গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে।

অল ইন ওয়ান এই পিসিতে রয়েছে অরিজিনাল উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম। গ্রাফিক্সের কাজ কিংবা গেমিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৭৭০।

আরও রয়েছে ২৭ ইঞ্চি ফুল এইচডি এন্টিগ্লেয়ার আইপিএস ডিসপ্লে। ২৭ ইঞ্চি ডিসপ্লে আর দুর্দান্ত গ্রাফিক্সের কারনে এই পিসিতে ফোরকে ভিডিও উপভোগ করা যাবে বেশ আরামদায়ক ভাবে। এর মাদারবোর্ড জুনিগা পি যার চিপসেট মডেল হচ্ছে ইন্টেল এডিএল এইচ৬৭০।

দ্রুত ডাটা প্রসেসিংয়ের জন্য এতে রয়েছে ৩২০০ মেগাহার্জ স্পীডের ১৬ জিবি ডিডিআর ফোর র্যাম এবং স্টোরেজ হিসেবে রয়েছে ১ টেরাবাইট এনভিএমই এম ডট টু সলিড স্টেট ড্রাইভ।

অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্সিং এবং মিটিং এর কথা মাথায় রেখে এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফুল এইচডি পুল আপ ক্যামেরা আর নিখুত সাউন্ডের জন্য এতে রয়েছে হাই পারফর্মেন্স ইন্টার্নাল স্পিকার। তবে চাইলে আলাদা করেও স্পিকার ব্যবহার করা যাবে।

এইচপির এই অল ইন ওয়ানের বক্সে আরো থাকছে এইচপি ৭১০ মডেলের সাদা ওয়্যারলেস কীবোর্ড ও মাউস এর কম্বো, পাওয়ার ক্যাবল এবং ১৫০ ওয়াট এসি পাওয়ার এডাপ্টার। পিসিটির ওজন ৮.৩ কেজি।

৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১৬৫,০০০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি