বুধবার, অক্টোবর ২১, ২০২৬
30.2 C
Dhaka

গেমিং আর পারফরম্যান্সে অনন্য ভিভো ভি২৫

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ভি ২৫ সিরিজের স্মার্টফোন দুইটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফোনটির দুর্দান্ত ক্যামেরা, অসাধারণ পারফরম্যান্স, নান্দনিক ডিজাইন, গেমিং এর জন্য শক্তিশালী  প্রসেসর এরইমধ্যে সবার নজর কেড়েছে। অসাধারণ  গেমিং ফিচারের তরুণদের নজর কেড়েছে ভিভো ভি ২৫ সিরিজের স্মার্টফোন দুইটি।

এমন একটা সময় ছিলো যখন স্নেক ও টেট্রিস গেইম খেলে সময় পার করে দিত শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। এখন গেমিংয়ের ধরণে ভিন্নতা আসছে।  বর্তমানে পিসি ও গেমিং সিস্টেম ছাড়াও স্মার্টফোনে গেমিং উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এই গেইম খেলতে গিয়ে ফোন গরম হয়ে যাওয়া, ল্যাগ হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

ভিভো ভি২৫
ভিভো ভি২৫

ভিভো ভি২৫ সিরিজে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর যার মাধ্যমে কোন প্রকার ল্যাগ ছাড়াই টানা কয়েক ঘণ্টা গেইম খেলা সম্ভব। জেনসিন ইম্প্যাক্ট, ক্ল্যাশ অফ ক্ল্যান , কল অফ ডিউটি, অ্যাপেক্স লেজেন্ডের মতো গেইম কোন প্রকার ঝামেলা ছাড়াই ভিভো ভি২৫ সিরিজে ফোনে খেলা সম্ভব।

ভিভো ২৫ এ ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ। যার মাধ্যমে ৩০ মিনিটে ফোনে ৬১ পারসেন্ট চার্জ দেওয়া সম্ভব।  খুব অল্প সময়ে নিরাপদভাবে ফোনটিতে চার্জ দেওয়া সম্ভব। যারা সারাদিন কাজের জন্য বাইরে থাকেন তাদের জন্য ফ্ল্যাশ চার্জার এক প্রকার লাইফ সেভার হিসেবে কাজ করে। 

ভিভো ভি২৫
ভিভো ভি২৫

স্মার্টফোনটির  আরো কয়েকটি আর্কষণীয় দিক হলো এর  দিক হলো এর  দুর্দান্ত ক্যামেরা ও কালার চেঞ্জিং গ্লাস। ভিভো ভি২৫ সিরিজের স্মার্টফোনগুলো অ্যাকুয়ামেরিন ব্লু, ডায়মন্ড ব্ল্যাক ও সানরাইজ গোল্ড এই তিনটি কালারে পাওয়া যাচ্ছে। দিনে সূর্যের আলো এবং রাতের আকাশের সৌন্দর্য অবিকল তুলে ধরতে পারে ভিভো ভি২৫ সিরিজের ফোন দুইটি।

আপনার হাতের কাছে ভিভোর যেকোন অথরাইজড স্টোর থেকে পেয়ে যাবেন  ভি২৫ সিরিজের ফোন দুইটি। ভি২৫ এর  দাম পড়বে ৪৭ হাজার ৯৯৯ টাকা। আর ভি২৫ ই এর দাম পড়বে ৩৪ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি