বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

বিশ্বের প্রথম মুভেবল ওয়্যারলেস কম্পিউটার আনলো এইচপি

টেকভিশন২৪ ডেস্ক: এইচপি ইমাজিন ইভেন্টে বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার বা ল্যাপটপ লঞ্চ করল কোম্পানি। যার নাম এইচপি নেভি মুভ। এই ল্যাপটপ বিশ্বের একমাত্র মুভেবেল কম্পিউটার যা রিচার্জেবেল ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে। ব্যাগ না থাকলেও ল্যাপটপটি ক্যারি করা যাবে যে কোনো জায়গায়।

গেমিং, স্ট্রিমিংয়ের মাঝে যখন খুশি ল্যাপটপটি প্যাক করা যাবে। পাশাপাশি ল্যাপটপের সাইজের সঙ্গে ফিট হয় এমন ব্যাকপ্যাক দেওয়া হবে ডিভাইসটির সঙ্গে। ২৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে এতে। যার ২৫৬০ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশন রয়েছে।

কম্পিউটারে রয়েছে একটি বিশেষ সেন্সর যার মাধ্যমে ইউজারের উপস্থিতি শনাক্ত করে সেই অনুযায়ী অডিও সিস্টেম চালু করবে এই ল্যাপটপ। এই ফিচারের বড় সুবিধা হল আপনি যদি ল্যাপটপের সামনে নাও বসে থাকেন তাহলে সেটি অ্যাক্সেস করতে পারবেন। বিশেষ করে গেমিং অথবা সিনেমা দেখার সময়।

এতে দেওয়া হয়েছে ১৩ তম জেনারেশনের ইনটেল কোর আই৫ প্রসেসর যা ১৬জিবি র‍্যাম এবং ১টিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। এছাড়াও একটি ইনটেল ইউনিশন চিপ রয়েছে যার মাধ্যমে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট করে ফাইল শেয়ারিং, ফোন কল, টেক্সট ও নোটিফিকেশন পাবেন।

কম্পিউটারটিতে দেওয়া হয়েছে ওয়াইড ভিশন ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি এআই প্রযুক্তির ইমেজ সিগন্যাল প্রসেসর। এই প্রসেসরের কাজ হলো যখনই আপনি ল্যাপটপ ছেড়ে উঠবেন তৎক্ষণাৎ স্ক্রিন অফ হয়ে যাবে এবং ফিরে আসা মাত্রই স্ক্রিন অন হয়ে যাবে।

এতে থাকে এআই প্রযুক্তি আপনার স্বাস্থ্য খেয়াল রাখতেও সাহায্য করবে। অর্থাৎ ল্যাপটপ থেকে ঠিক কতটা দূরত্বে রেখে ব্যবহার করা উচিত এবং কতক্ষণ ব্যবহার করা উচিত তার জন্যই স্ক্রিন টাইম রিমাইন্ডার পাবেন ইউজার। এর দাম থাকছে ৮৯৯.৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯৮ হাজার ৭৮০ টাকা। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে কম্পিউটারটি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি