শনিবার, আগস্ট ৮, ২০২৬
27.2 C
Dhaka

টেলিটকের সাবেক ব্যবস্থাপকের কারাদণ্ড, জরিমানা সাড়ে ১১ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: মানিলন্ডারিং মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জোবায়েরের ১২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদলতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেন আদালত, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় মো. জোবায়ের পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় বলা হয়, মো. জোবায়ের টেলিটকে কর্মরত থাকাবস্থায় ২০০৫ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত বেতন ভাতা বাবদ ৫৯ লাখ ৫৬ হাজার ৪৪৬ দশমিক ৪৩ টাকা উপার্জন করেন।

এর বাইরে রাজধানীর এইচএসবি উত্তরা শাখায় সঞ্চয়ী হিসাবে দুর্নীতির মাধ্যমে অর্জিত ৯ লাখ ২৫ হাজার টাকা জমা করে এফডিআর করেন। এছাড়া প্রাইম ব্যাংক  গুলশান শাখায় সঞ্চয়ী হিসাবে দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৬ লাখ ৮৫ হাজার ৬৯৮ দশমিক ৫৯ টাকা জমা করেন। যার মধ্যে ৩১ লাখ ২০ হাজার টাকার এফডিআর ও ৪ লাখ ২৭ হাজার ২৬৫ দশমিক ৩৭ হাজার টাকা অন্যস্ত্র স্থানান্তর করেন।

এছাড়া আসামি ব্র্যাক ব্যাংক, নর্থ গুলশান শাখায় সঞ্চয়ী হিসাবে দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪ কোটি ৭৮ লাখ টাকা জমা ও উত্তোলন করেন। বেসিক ব্যাংক গুলশান শাখার হিসাবে আসামি দুর্নীতির মাধ্যমে অর্জিত ২ লাখ ৪০ হাজার টাকা জমা ও উত্তোলন করেন। এছাড়া ইসলামী ব্যাংক মিরপুর-১ শাখায় আসামি দুর্নীতির মাধ্যমে অর্জিত ৫ লাখ টাকা জমা ও উত্তোলন করেন। এভাবে আসামি জোবায়ের বেতন-ভাতা বাদে দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৭৪ লাখ অর্জন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি