বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
28.6 C
Dhaka

ভিভোর ই-স্টোরে দ্রুত মিলছে সেবা

টেকভিশন২৪ ডেস্ক: করোনা মহামারির সময় থেকে দেশে এ সেবা দিয়ে আসছে ভিভো। ই-স্টোরের মাধ্যমে দেওয়া এই সেবা এরইমধ্যে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রাজধানীতে অর্ডার দিলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছে যাবে পছন্দের স্মার্টফোনটি! ঢাকার বাইরে হলে লাগবে মাত্র ৭২ থেকে ৯৬ ঘন্টা। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে ই-স্টোরের মাধ্যমে পাওয়া যাচ্ছে এই সেবা।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভিভো ই-স্টোর থেকে  অর্ডার করলে ঢাকার ভেতরে ঠিকানা অনুযায়ী তা পৌঁছে যাবে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে। আর ঢাকার বাইরে হলে সময় লাগবে ৭২ থেকে ৯৬ ঘণ্টা।

https://shop.vivo.com/bd এই অ্যাড্রেসে ভিজিট করে পছন্দসই স্মার্টফোনটি অর্ডার করা যাবে। ঝামেলাবিহীন কেনাকাটা এড়াতে ই-স্টোর ব্যবহারের পরামর্শ দিয়েছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড বলেন, ‘ ‘ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সেবা পাচ্ছে গ্রাহকরা আর বিক্রেতারাও ই- স্টোরকে ঝামেলাবিহীন মনে করছেন। এতে করে অনেক সময় বাঁচানোও সম্ভব হচ্ছে। বলা যায়, আমাদের দেশে প্রচলিত  ই- স্টোরের ধারনায় নতুন মাইলফলক যোগ করেছে ভিভো।’

২০২১ সালে প্রথম যাত্রা শুরু করে ভিভোর ই-স্টোর। ভিভো ই-স্টোরে গ্রাহকরা সরাসরি তাদের পছন্দসই স্মার্টফোন খুঁজে পেতে পারেন। এছাড়া রয়েছে যেকোন প্রয়োজনে রিপ্লেসমেন্টের সুযোগ। ক্যাশ ডেলিভারি, ডেবিট-ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো বিভিন্ন অপশন ব্যবহার করে ভিভো ই-স্টোরের পেমেন্ট করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি