শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
33.3 C
Dhaka

চীনা প্রতিষ্ঠান ওপল-স্পার্ক ইনফ্রাস্ট্রাকচারের সাথে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় উভয় পক্ষ এই ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন আরপি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ড. তাজকেরা খানম এবং আরপি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান তানাজ্জুল আয়মান এবং স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মঈনউদ্দীন সিফতী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন থন্দকার রুহুল আমিন, চেয়ারম্যান, বাঙলাএদশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন মিঃ লেভেন কাও, কান্ট্রি ম্যানেজার, ওপল, দক্ষিণ এশিয়া; হ্যান জিংযাই, জিএম, আই বি ইউ (ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট), ওপল  এবং রেদুয়ানুল আজিজ, হেড অফ বিজনেস অপারেশনস, স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লি.।

ওপল হল এক নম্বর চাইনিজ লাইটিং ব্র্যান্ড যার বার্ষিক বিক্রয় প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা। এশিয়া প্যাসিফিক, ইউরোপ, মধ্য প্রাচ্য এবং দক্ষিণ আফ্রিকার ৭০ টিরও বেশি দেশ এবং অঞ্চলে কার্যক্রম রয়েছে ওপল এর। ৬০০০ ওপল ফ্র্যাঞ্চাইজড স্টোর সহ দেড় লাখের বেশি বিক্রয় আউটলেটের নেটওয়ার্ক নিয়ে ওপল গর্বিত।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত, ওপল হল একটি সমন্বিত লাইটিং কোম্পানি যা গবেষণা, উৎপাদন, বিতরণ এবং বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে। এটি নতুন উদ্ভাবন এবং জীবনঘনিষ্ঠ পণ্যে বিশ্বাস করে যা গ্রাহকদের জীবনকে সহজ করে তোলে। এই প্রক্রিয়ায় কোম্পানি প্রতি বছর গবেষণার পেছনে ১৮৫ কোটি টাকা বিনিয়োগ করে এবং ২৮০০+ পেটেন্ট গ্রহন করে। ওপল এর গবেষণা কেন্দ্রে ৪০০ এর বেশি প্রকৌশলী এবং বিজ্ঞানী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান মিস তানাজ্জুল আয়মান বলেন, “ওপল কে বাংলাদেশে আনতে পারে আমরা খুব ই আনন্দিত। বিশেষ করে বাংলাদেশে ওপল এর ফ্যাক্টরি স্থাপন করতে পেরেছি এটা আমাদের জন্য গর্বের। সবার সহযোগিতায় ওপলকে সাফল্যের শীর্ষে নিয়ে যাব এই আশা করছি।”

আরপি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ ভূইয়া বলেন, “বাংলাদেশ সব দিক দিয়ে বদলে গেছে। আজ শতভাগ বিদ্যুৎ সরবরাহ করছি আমরা। আলোর দিকে এই যাত্রায় দেশের সঙ্গে কাধ মিলিয়ে কাজ করে যাবে ওপল।”

হ্যান জিংযাই, জিএম, আই বি ইউ (ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট), ওপল বলেন, “আমরা ২০১২ সাল থেকে বাংলাদেশের আপেলের লাইটিং সলিউশন সরবরাহ করে আসছি। তবে আজকে আমি বিশেষভাবে খুশি কারণ স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার এর সঙ্গে মিলে আমরা বাংলাদেশের অ্যাসেম্বল ইউনিট প্রতিষ্ঠা করতে পেরেছি। আশা করছি ভবিষ্যতে দুই পক্ষই সমানভাবে সামনে এগিয়ে যাবে।”

বেশিরভাগ সময় ওপল আলোর সমন্বিত সমাধান দেয়। তবে তাদের সবচেয়ে বিখ্যাত পণ্য হল এলইডি ডাউনলাইট, এলইডি স্পটলাইট, এলইডি প্যানেল, এলইডি লিনিয়ার ইনডোর, এলইডি হাই বে/লো বে, এলইডি ওয়াটারপ্রুফ, এলইডি স্ট্রিট লাইট, এলইডি ফ্লাডলাইট, এলইডি ল্যান্ডস্কেপ লাইট, এলইডি বাল্ব, এলইডি হাই পাওয়ার বাল্ব, এলইডি ব্যাটেন, এলইডি টি এইট টিউব, এলইডি সফট স্ট্রিপ, এলইডি ক্যান্ডেল, এলইডি ফিলামেন্ট, এলইডি মডিউল, এলইডি সিলিং লাইট ইত্যাদি।

চীনা লাইট ইন্ডাস্ট্রির জন্য বেঞ্চমার্ক এবঙ টোটাল লাইটিং সলিউশন প্রদানকারী হিসেবে, ওপল তার “See Beyond”-এর ব্র্যান্ড ধারণাকে সমর্থন করে এবং উদ্ভাবনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। ওপল-এর লক্ষ্য হল টোটাল লাইটিং সিস্টেম এবং ইন্টিগ্রেটেড হোম সলুশন প্রদান করা, যা গ্রাহকদের জন্য একটি পেশাদার, বুদ্ধিমান, ফ্যাশনেবল, স্বাস্থ্যকর এবং উচ্চ-মানের জীবনের অভিজ্ঞতা তৈরি করে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি