শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

স্মার্টগ্লাস দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নয়েজ। প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস তৈরি করে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। এবার নয়েজের নজর স্মার্টগ্লাসের দিকে। বাজারে এনেছে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টগ্লাস। যার মডেল আই১। সংস্থাটি দাবি করেছে, ব্যবহারকারীরা যে সমস্ত স্মার্টগ্লাস এর আগে দেখেছেন বা ব্যবহার করেছেন তার থেকে ব্যতিক্রম এটি। কারণ এতে রয়েছে অডিও ফিচার, পাশাপাশি ক্যামেরার পরিবর্তে রয়েছে বেশ কিছু স্পিকার।

সংস্থাটি জানিয়েছে, স্মার্টগ্লাসটি একবার চার্জ দিলে টানা ৯ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে। মাত্র ১৫ মিনিট চার্জে ২ ঘন্টা গান শোনা যাবে এতে। ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি রয়েছে স্মার্টগ্লাসে। এর ফলে স্মার্টফোনের সঙ্গে সহজেই এই স্মার্টগ্লাসটি সংযুক্ত হবে। আর স্মার্টফোনের থেকে প্রায় ১০ মিটার পর্যন্ত দূরে থেকেও এটি ভালভাবে কাজ করতে পারবে।

টাচ কন্ট্রোল ফিচার থাকছে নয়েজের স্মার্টগ্লাসে। এর সাহায্যে ব্যবহারকারী ফোন ধরতে পারবেন এবং ফোন দিতেও পারবেন। পাশাপাশি মিউজিক নিয়ন্ত্রণ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার চালুসহ সবই করা যাবে।

পানিতে পড়লেও স্মার্টগ্লাসটি নষ্ট হবে না। এটি শুধু স্মার্টগ্লাস নয় সানগ্লাস হিসেবেও ব্যবহার করা যাবে। সূর্যরশ্মি থেকে চোখকে রক্ষা করবে। এর পাশাপাশি ল্যাপটপ, ফোন এবং ডেস্কটপে কাজ করার সময়েও চোখে আরাম দেবে এই স্মার্টগ্লাস।

নয়েজ আই১ স্মার্টগ্লাসটির দাম ৫ হাজার ৯৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ২০০ টাকার মতো।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি