রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

গেমিং লিজেন্ড ভিভো এক্স৮০ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: উন্নতমানের ফটোগ্রাফি, ইমেজিং টেকনোলজি ও উন্নত পারফরম্যান্সের জন্য সম্প্রতি সাড়া ফেলেছে ভিভো এক্স৮০ ৫জি। নান্দনিক ও এলিগেন্ট ডিজাইনের স্মার্টফোনটি স্মার্টফোনপ্রেমীদের নজর কেড়েছে। এক্স৮০’র মাধ্যমে ভিভো’র এক্স সিরিজকে নতুন আঙ্গিকে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হয়েছে। 

ভি১+চিপ : এই ডিভাইসের একটি আকর্ষণীয় সংযোজন হলো ভিভো ভি১+ চিপ যা যেকোন পরিস্থিতিতে ভালো রেজ্যুলোশনের ছবি তুলতে পারে। চিপটি ভিভো’র গবেষণা ও উন্নয়ন প্রোগ্রামের অর্ন্তভুক্ত। যারা প্রফেশনাল ফটোগ্রাফি করেন তাদের ছবির মানকে উন্নত করে এই চিপ। এছাড়া এই চিপ গেমিং এর এক্সপেরিয়েন্সকেও আরো উন্নত করে।

গেমিং লিজেন্ড : ভিভো এক্স৮০ ৫জি’তে একটি বড় এক্স এক্সিস লিনিয়ার মোটর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, দারুণ সাউন্ড ইফেক্ট পেতে স্মার্টফোনটিতে একটি ডুয়াল স্টেরিও স্পিকার যুক্ত করা হয়েছে। ভিভো’র কোনো স্মার্টফোনে প্রথমবারের মতো ডুয়াল স্পিকার যুক্ত হলো। মিডিয়াটেকের সঙ্গে সমন্বয় করে ভিভো এআই গেমিং সুপার রেজ্যুলোশন নামে এক প্রযুক্তির সংযুক্তি করেছে এই স্মার্টফোনে। এই প্রযুক্তির কারণে হাই রেজ্যুলোশনের গেইমগুলো ব্যবহার করতে সিপিইউ ও জিপিইউ’তে চাপ পড়ে না। একইসঙ্গে এআই অ্যালগরিদমের মাধ্যমে ইমেজ কোয়ালিটিও সমৃদ্ধ করে এই প্রযুক্তি।

ক্লাসিক ডিজাইন: ডিজাইনের দিকে থেকে, এক্স৮০ একদিকে যেমন ক্লাসিক অন্যদিকে স্বাচ্ছন্দ্যপূর্ণও। ট্রেন্ডি ও ফিউচারিস্টিক ডিজাইনের অপূর্ব সমন্বয় এই স্মার্টফোন।  ক্লাউড উইন্ডো ২ এর মাধ্যমে স্মার্টফোনটির স্কয়ার প্লেটে রাউন্ড শেপে ক্যামেরা বসানো হয়েছে; যা বাইরে থেকে দেখতে খুবই এলিগেন্ট লুক দিয়েছে। হাতে পারফেক্ট গ্রিপ পেতে ফ্লোরাইট এজি গ্লাস ডিজাইন ব্যবহার করা হয়েছে ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোনে। ডিভাইসটির আলাদা স্টাইলের দু’টি সংস্করণ রয়েছে। একটি হলো কসমিক ব্ল্যাক ও অন্যটি আরবান ব্লু । 

প্রিমিয়াম পারফরম্যান্স: পারফরম্যান্সে প্রিমিয়াম অভিজ্ঞতা পাবেন ভিভো এক্স৮০ এর ব্যবহারকারীরা। কেননা; প্রসেসর, ব্যাটারি, চার্জিং প্রযুক্তি ও নেটওয়ার্কিংয়ের সেরা সমন্বয় এই স্মার্টফোনটি। ৫জি নেটওয়ার্ক তো রয়েছেই, এক্স৮০ স্মার্টফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর। এর শক্তিশালী প্রসেসর, অন্য যেকোনো সাধারণ স্মার্টফোনের চাইতে ৪৫ ভাগ বেশি সাপোর্ট করবে। ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে সাপোর্ট দিতে রয়েছে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। এতে এক চার্জেই সারাদিন নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে ভিভো এক্স৮০। 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি