সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

দেশে মোশন গ্রাফিক্স ল্যাব স্থাপন করা হবে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালক সনদমুখী নয় দক্ষতা নির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিক্স ল্যাব স্থাপন করা হবে উল্লেখ করে বলেন এরই অংশ হিসেবে ৬ কোটি টাকা ব্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে একটি এবং আইসিটি টাওয়ারে আরো একটি মোশন গ্রাফিক্স এনিমেশন ল্যাব স্থাপন করা হবে যেখানে সকলের অ্যাকসেস থাকবে। ওই ল্যাবে বসে যে কেউ তার স্বপ্নের গেম তৈরি করতে পারবে।

প্রতিমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও এপ্লিকেশন প্রকল্পের দক্ষতা উন্নয়নের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পলক বলেন খনিজ সম্পদ নয়; মেধাবী প্রজন্ম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর উচ্চগতির সুলভ মূল্যের ইন্টারনেট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। এজন্য সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইসিটি বিভাগ তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন বিশ্বমানের গেম তৈরি করে বাংলাদেশের তরুণরা যেন গেমিং বিশ্বে নেতৃত্ব দিতে পারে সে জন্য আইসিটি বিভাগ হতে সবধরনের সহায়তা করা হবে।

প্রতিমন্ত্রী গেমিং ইন্ডাস্ট্রি এখন বলিউড ইন্ড্রাস্ট্রি থেকেও বড় হয়ে গেছে উল্লেখ করে পলক বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে জনপ্রতি গড় আয় ১২ হাজার ডালারে উন্নীত করতে বাণিজ্য বহুমুখীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে আইসিটি শিল্প। তাই ২০২৫ সালের মধ্যে আইসটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় ও ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি গেমিং ইন্ডাস্ট্রিতে মনোযোগ দিয়েছি।

এরই অংশ হিসেবে মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ ডেভেরপারদের বিশ্বমানের গেম তৈরির সুযোগ করে দিতে ল্যাবগুলো তৈরি করতে যাচ্ছি। আইসিটি বিভাগের অধীনে ‘খোকা’ নামে ১০ পর্বের এনিমেশন ফিল্ম তৈরির কাজ শুরু হয়েছে। ‘মুক্তিযুদ্ধ‘ নামে পাবজি ঘরনার একটি গেম তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।

৫০ মিনিটে বাংলাদেশের ৫০ বছরের ইতিহাস নিয়ে একটি এনিমেশন ফিল্ম তৈরি করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ৪ শতাধিক মোবাইল অ্যাপস অ্যান্ড গেম ডেভলাপারদের মধ্য থেকে ৭০ জনকে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। এদের মধ্যে হতে অনুষ্ঠানে ৫ জনের হাতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ পত্র তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সনদপ্রাপ্তদের মধ্যে সারাদেশে বিভাগীয় ও জেলা পর্যায়ে ৮ হাজার ছেলে এবং ২ হাজার মেয়েকে অ্যাপ ও গেভডেলপমেন্টের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। আইসিটি বিভাগের মোবাইল অ্যাপস অ্যান্ডস গেমস প্রকল্প প্রধান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইডেন কলেজের শিক্ষক আতিকুজ্জামান, জেনেক্স ইনফোসিস পরিচালক আয়ূবুর রহমান, প্রিন্স মজুমদার, সার্চ সল্যুশনের নির্বাহী পরিচালক আবু তালিব,মার্স এর নিবাস চক্রবর্তী ও হ্যালো গ্রুপ সিইও ফয়াসল আহমেদ বক্তব্য রাখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি