রবিবার, মে ১০, ২০২৬
25.9 C
Dhaka

প্রযুক্তিভিত্তিক স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে খুলনা: আইসিটি প্রতিমন্ত্রী

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শিল্পাঞ্চল হিসেবে খ্যাত খুলনাকে  প্রযুক্তিনির্ভর  শিল্পাঞ্চলে পরিণত করতে খুলনা আইটি/ হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে। এ পার্কটি প্রতিষ্ঠিত হলে প্রযুক্তিভিত্তিক স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে খুলনা উল্লেখ করে তিনি বলেন  তরুন প্রজন্মের কর্মসংস্থান এবং

বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান- নির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রতিমন্ত্রী আজ খুলনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আইসিটি বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে  খুলনা আইটি/ হাই-টেক পার্ক” এর  ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন তরুণদের কর্মসংস্থানের ঠিকানা এবং ৪১ সালের স্মার্ট বাংলাদেশের চালিকা শক্তি হবে খুলনা হাইটেক পার্ক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক ,অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য  সেখ সালাহউদ্দিন জুয়েল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,

 বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার   ঘোষ , খুলনায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার অসীম কুমার সানতা,  জেলা প্রশাসক মো মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনায় হাই-টেক পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহন করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই হাই-টেক পার্ক খুলনার তরুণ প্রজন্ম প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেদের আত্মকর্মসংস্থান  এবং পাশাপাশি উদ্ভাবনী কাজে আত্মনিয়োগ করার সুযোগ সৃষ্টি হল।  খুলনার আর্থ-সামাজিক অবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার আর্থিক সহায়তাপ্রদান করছে। এরই অংশ হিসেবে আজ খুলনায় আইটি /হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।

অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে খুলনা সদরের তুতপাড়ায় প্রায় ৪ একর জমিতে এই হাই-টেক পার্ক স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ৩০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

সর্বশেষ

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার...

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, এন্ট্রি-লেভেল সেগমেন্টে...

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি