বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
32.7 C
Dhaka

এবার বাজেট সেগমেন্টের চমক ওয়াই০১

টেকভিশন২৪ ডেস্ক : বৈশ্বিক স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড ভিভো তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই০১ উদ্বোধন করেছে। এতে থাকছে ৬ দশমিক ৫১ ইঞ্চির হেলিও ফুলভিউ ডিসপ্লে ও শক্তিশালী ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি। ৯,৯৯০ টাকার সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনটিতে কাঙ্খিত ও চমৎকার সব ফিচার মিলবে।

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড লি বলেন, “ভিভো সবসময় ক্রেতাদের চাহিদা অনুধাবন করে নিত্যনতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আসার চেষ্টা করে। সাশ্রয়ী মুল্যে আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ অল-রাউন্ডার ডিভাইসগুলোর চাহিদা সব সময়ই আকাশচুম্বী। ওয়াই০১ বাজারে আনার মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জন্য সেবার পরিসর আরও বিস্তৃত করছি। ওয়াই সিরিজ সুলভ মূল্যে অসাধারণ ফিচারের জন্য জনপ্রিয়।’’

ওয়াই সিরিজের ফোনগুলো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। অল্প দামের মধ্যে বহু সংখ্যক প্রিমিয়াম ফিচারের সুবিধাই এই জনপ্রিয়তার মূল কারণ। তাই, সন্দেহাতীতভাবেই ভিভোর ওয়াই সিরিজের নতুন এই হ্যান্ডসেট ওয়াই০১ তরুণদের চাহিদা মেটাতে পুরোপুরি উপযুক্ত।

৮.২৮ মিলিমিটার সরু বডির ওয়াই০১ এর স্টাইলিশ থ্রি ডি ব্যাক কভার ফোনটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছে। অত্যন্ত সরু বডির ফোনটি দেখতে যেমন স্টাইলিশ তেমনি এতে স্বাচ্ছন্দ্যে গ্রিপও পাবেন এর ব্যবহারকারীরা। বিশাল ব্যাটারি ও প্রসেসর থাকলেও মাত্র ১৭৮ গ্রামের ফোনটি হাতে ব্যবহারের সময় বেশ হালকা মনে হবে। আর, ৬.৫১ ইঞ্চির হেলিও ফুলভিউ ডিসপ্লে স্ট্রিমিং এক্সপিরিয়েন্সকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

ভিভো ওয়াই০১-এর ফেইস ওয়েক আনলক ফিচার আপনার চেহারা শনাক্ত করার সঙ্গে সঙ্গে ফোনটি আনলক করবে। এছাড়া এই স্মার্টফোনের শক্তিশালী ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির জন্য একসাথে একাধিক ভারি ভারি কাজ সহজেই করে ফেলা সম্ভব। ২+৩২ জিবি র‌্যাম ও হেলিও পি৩৫ প্রসেসর আপনার হাই-গ্রাফিক গেম খেলার এক্সপিরিয়েন্সকে আরও নিখুঁত ও দুর্দান্ত করবে।

ভিভো ওয়াই০১-এর এক্সক্লুসিভ/বিশেষ মাল্টি-টার্বো ৩.০ প্রযুক্তি ফোনের পারফরমেন্সকে আরও দ্রুত করবে এবং একাধিক অ্যাপ ও গেম অনায়াসে ব্যবহারের ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। আর ক্যামেরার কথা বলতে গেলে, ওয়াই০১-এ থাকছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর সাহায্যে বেশ দৃষ্টিনন্দন ছবি তোলা যাবে।

চোখ জুড়ানো এলিগেন্ট ব্ল্যাক ও স্যাফায়ার ব্লু রং-এ ভিভোর এই নতুন স্মার্টফোনটি পাওয়া যাবে।

৯,৯৯০ টাকার এই স্মার্টফোনটি পাওয়া যাবে সকল শো-রুম ও ই-কমার্স সাইটে। 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি