শনিবার, আগস্ট ৮, ২০২৬
26.7 C
Dhaka

নিরাপত্তা হুমকি: এবার হুয়াওয়ে-জিটিইকে নিষিদ্ধ করলো কানাডা

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন অভিযোগে এবার চীনা টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে-জিটিইকে নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘোষণা দেন দেশটির শিল্পমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন।

টেকভিশন২৪ ডেস্ক:  শিল্পমন্ত্রী বলেন, এ পদক্ষেপটি কানাডার মোবাইল ইন্টারনেট পরিষেবার উন্নতি করবে। পাশাপাশি এটি কানাডিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পর্যালোচনা এবং মিত্রদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্যাম্পেন আরো বলেন, কানাডার সরকার টেলিযোগাযোগ অবকাঠামো রক্ষা করার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। এ ঘোষণা কার্যকর হলে দেশটির টেলিকম সংস্থাকে আর হুয়াওয়ে ও জিটিইর তৈরি সরঞ্জামগুলি ব্যবহার করার অনুমতি দেয়া হবে না। এরই মধ্যে যারা চীনা নির্মাতাদের তৈরি সরঞ্জামগুলি ইনস্টল করেছে তাদের এখন অবশ্যই এটি সরিয়ে ফেলতে হবে বলেও জানান দেশটির শিল্পমন্ত্রী।

কানাডা সরকারের এমন সিদ্ধান্তে কানাডায় চীনা দূতাবাস, হুয়াওয়ে ও জিটিই কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না শর্তে চীনা দূতাবাসের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কানাডার উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে ‘রাজনৈতিক কারসাজির অজুহাত’ হিসাবে দেখছে বেইজিং। কানাডা চীনা কোম্পানিগুলিকে দমন করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অভিযোগও করেছেন তিনি।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন অভিযোগে এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ চীনের এ দুটি টেলিকম সরঞ্জাম নির্মাতা সংস্থার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি