সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
35 C
Dhaka

বিসিএস-এর ইফতার ও দোয়া মাহফিলে নতুন কমিটিকে স্বাগত জানান আইসিটি প্রতিমন্ত্রী  

টেকভিশন২৪ ডেস্ক : দেশের তথ্য প্রযুক্তির শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজনে ১৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ বিজিবি ব্যানকুইট হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলামসহ সংগঠনটির সহস্রাধিক সদস্য অংশ নেন।

ইফতার এবং দোয়া মাহফিলে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম প্রযুক্তি সংগঠন। বিসিএস এর নবনির্বাচিত কমিটিকে আমি স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী থাকাকালীন কম্পিউটারের উপর আমদানী শুল্ক শুন্য করে দেয়ার ফলে আজ দেশের ধনী দরিদ্র, নিম্নবিত্ত মানুষরা কম্পিউটার ব্যবহার করার সুযোগ পেয়েছে। আমরা আজ জননেত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের জন্য দোয়া করবো। ডিজিটাল বাংলাদেশের সুফলে আমরা আমদানীকারক দেশ থেকে উৎপাদনকারী দেশ এবং উৎপাদনকারী দেশ থেকে রপ্তানীকারক দেশে পরিণত হয়েছি। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।

বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য আমন্ত্রিতদের শুভেচ্ছা জানান। এসময় তিনি সকলকে নিয়ে একসঙ্গে কাজ করে আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, চলতি মাসের ১ তারিখ আমরা বিসিএস পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। বিসিএসকে পরিচালনা পর্ষদে আমাদের নির্বাচিত করার জন্য বিসিএস সদস্যদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিসিএস দেশের তথ্যপ্রযুক্তিকে সমৃদ্ধ করতে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এবং এই উন্নয়নের ধারা আমরা সমুন্নত রাখবো।

বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ইফতারের আগে দেশ, জাতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নিয়জিত ব্যবসায়ীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিসিএস কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী। ইফতার মাহফিলে বিসিএস এর কার্যনির্বাহী কমিটির বর্তমান ও প্রাক্তন কার্যনির্বাহী কমিটির সদস্য, তথ্যপ্রযুক্তির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি