মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

অ্যাপে বাংলাদেশ-সাউথ আফ্রিকা ক্রিকেট সিরিজের খেলা দেখুন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি-তে বাংলাদেশ সাউথ আফ্রিকার মধ্যকার তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচগুলো বাংলালিংক-এর নির্দিষ্ট ডেটা প্যাক ব্যবহার করে দেখা যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইস ও অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে।    

সাউথ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৮, ২০ এবং ২৩ মার্চ দেখানো হবে। প্রথম ও তৃতীয় ম্যাচটি বিকাল ৫টায় এবং দ্বিতীয় ম্যাচটি দুপুর ২টায় সম্প্রচার হবে। এরপর ৩১ মার্চ ও ৮ এপ্রিল দুপুর ২টায় সম্প্রচারিত হবে টেস্ট ম্যাচ দুটি।     

টফি অ্যাপে লাইভ স্পোর্টসের জন্য রয়েছে নির্ধারিত চ্যানেল। এই চ্যানেলে বাংলাদেশ-সাউথ আফ্রিকা ওয়ানডে এবং টেস্ট সিরিজ সরাসরি দেখতে পারবেন দর্শকরা। ডেটা প্যাক সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে এই চ্যানেলে। বিস্তারিত জানা যাবে টফি-এর অফিসিয়াল ফেসবুক পেজে।      

টফি-এর ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “ক্রিকেটপ্রেমীরা এখন চলতি পথে, অফিসে কিংবা ভ্রমণের সময়েও ইন্টারনেট ব্যবহার করে খেলা উপভোগ করতে ভালোবাসেন। লাইভ  ক্রিকেটের আনন্দ এখন বাংলালিংক গ্রাহকদের জন্য  টফি-এর দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। ক্রিকেটভক্তরা বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ টফি অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন বাংলালিংক এর দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করে। এছাড়াও আমরা ডাবিংকৃত সিরিজ, অরিজিনাল কনটেন্ট, অসংখ্য টিভি চ্যানেল এবং ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) নিয়ে এসেছি দর্শকদের জন্য।”         

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ। কিংবা খেলাটি উপভোগ করা যাবে এই লিঙ্কে: https://toffeelive.page.link/BDvsSA

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি