শনিবার, জুলাই ১৮, ২০২৬
29.7 C
Dhaka

স্যামসাং টিভিতে এখন দেখা যাবে টফি অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলাদেশের স্যামসাং অ্যাপ স্টোরে টফি অ্যাপ যুক্ত করেছে স্বনামধন্য টিভি ব্র্যান্ড স্যামসাং। এখন থেকে বাংলাদেশের স্যামসাং টিভি ব্যবহারকারীরা তাদের টিভিতে টফি অ্যাপ ডাউনলোড করে অ্যাপটির দুর্দান্ত সব কনটেন্ট উপভোগ করতে পারবেন।

স্যামসাং -এর টিভিতে সুরক্ষিত টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার করে। নক্স প্ল্যাটফর্ম দ্বারা সুরক্ষিত এ অপারেটিং সিস্টেম ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় মাল্টি-লেয়ার বিশিষ্ট নিরাপত্তা প্রদান করে। যার মাধ্যমে স্যামসাং অ্যাপ স্টোর ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহারের সুবিধা প্রদান করে। স্যামসাং অ্যাপ স্টোরে টফি অ্যাপ যুক্ত করার ফলে স্যামসাং টিভি ব্যবহারকারীরা এখন সুরক্ষিত প্ল্যাটফর্মে টফির কনটেন্ট উপভোগ করতে পারবেন।   

টফি দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ সংখ্যক টিভি চ্যানেল রয়েছে (দেশের যেকোন অ্যাপের তুলনায়); সাথে রয়েছে অসংখ্য ভিডিও কনটেন্ট; যেমন, এক্সক্লুসিভ ভিডিও ও টেলিফিল্ম।* এছাড়াও, মানিটাইজেশন ফিচার সম্বলিত ইউজার জেনারেটেড কনটেন্টের (ইউজিসি) ক্ষেত্রে এটি দেশের প্রথম ক্রিয়েটর’স প্ল্যাটফর্ম – এ ফিচার ব্যবহার করা যেমন সহজ, তেমনি নিয়মিতভিত্তিতে দ্রুততার সাথে এ ফিচার ব্যবহার করা যায়।   

টিভি চ্যানেলের সমৃদ্ধ কালেকশনের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে টফি। বর্তমানে, এ প্ল্যাটফর্মে ১২০টির বেশি টিভি চ্যানেল রয়েছে – স্থানীয় অন্যান্য অ্যাপের চেয়ে যা বেশি। টফি অ্যাপের মাধ্যমে স্যামসাং টিভি ব্যবহারকারীরা কেবল টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। স্যামসাং এ উদ্যোগের ফলে সুরক্ষিত একটি অ্যাপে বৈশ্বিকভাবে বিগত ১৮ বছর ধরে এক নম্বর টিভির মানসম্পন্ন পিকচার কোয়ালিটিতে অনেকগুলো টিভি চ্যানেল দেখার সুবিধা উপভোগ করবেন স্যামসাং টিভি ব্যবহারকারীরা। **

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি