শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

বাজারে এলো ৭জিবি পর্যন্ত র‌্যাম ও ৯০ হার্জ ডিসপ্লেযুক্ত ফোন

১২ হাজার টাকায় ৯০ হার্জ ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে।

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো, তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৮ সি বাজারে নিয়ে এসেছে। সাশ্রয়ী মূল্যের নতুন এই ফোনে রয়েছে ৯০ হার্জ ডিসপ্লে ৭জিবি র‌্যাম। 

নতুন স্পার্ক ৮-সি-এর দুটি ভেরিয়েন্ট বাজারে এসেছে; ৬জিবি+৬৪জিবি এবং ৭জিবি+১২৮জিবি। তবে ফোনে মূলত ৩জিবি ও ৪জিবি র‌্যাম থাকবে এবং টেকনো মেমরি ফিউশন প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত ৩জিবি যোগ হবে। অর্থাৎ, ব্যবহারকারীরা ইন্টার্নাল স্টোরেজ থেকে অতিরিক্ত ৩জিবি ভার্চুয়াল র‌্যামের সুবিধা পাবেন। সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে এটি নিঃসন্দেহে একটি চমৎকার ফিচার। এছাড়া, টেকনো স্পার্ক ৮-সি-তে আছে ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যা ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিটস পিক ব্রাইটনেস প্রদান করবে।

টেকনো স্পার্ক ৮-সি ০১
সাশ্রয়ী মূল্যে ৯০ হার্জ ডিসপ্লেযুক্ত টেকনো স্পার্ক ৮-সি বাজারে

স্পার্ক ৮-সি-তে আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর ও এআই সেন্সরযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত সেলফি ক্যামেরা। আরও আছে এআই বিউটি ৩.০, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি, ১০৮০ পিক্সেল রেসল্যুশনে ভিডিও ধারণ ক্ষমতাসহ আরও অনেক ফিচার। এছাড়া, ফোনে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।   

টেকনো স্পার্ক ৮-সি ০২
বাজারে এলো ৭জিবি পর্যন্ত র‌্যাম ও ৯০ হার্জ ডিসপ্লেযুক্ত টেকনো স্পার্ক ৮-সি

স্পার্ক ৮-সি দেশের সকল টেকনো রিটেইল আউটলেটে ম্যাগনেট ব্ল্যাক এবং টারকুইশ সায়ান দুটি কালারে পাওয়া যাবে। ফোনের প্রারম্ভিক মূল্য ১১,৯৯০ টাকা। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি