শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

টফিতে লাইভ ম্যাচ দেখে দুবাই ট্রিপ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে নারী ক্রিকেট দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ক্রিকেটপ্রেমীদের এ উত্তেজনাকে বাড়িয়ে তুলতে এবং দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের সত্যিকার অভিজ্ঞতা নিশ্চিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধনে আজ (১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত টাইগার্স ডেন -এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। আয়োজিত অনুষ্ঠানে একইসাথে পুরুষ দলের সাফল্য উদযাপনেও সংক্ষিপ্ত পরিসেরে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি, অনুষ্ঠানে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শুরু হওয়া ‘ক্রিডেন্স ক্রিকেট ম্যানিয়া’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির চালু করা ‘বিশ্বকাপ আনো’ ক্যাম্পেইনের শুরু ঘোষণা করা হয়। ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সকল মুহূর্ত টফিতে লাইভ উপভোগ করতে পারবেন এবং এর পাশাপাশি কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারবেন দুবাই ভ্রমণের সুযোগ। কুইজ প্রতিযোগিতায় সেরা ১০ জন বিজয়ী জিতে নিবেন দুবাই ট্রিপ। টফিতে খেলা দেখতে এবং কুইজে অংশ নিয়ে পুরস্কার জিততে গ্রাহকদের ৫০ টাকা বা তার বেশি মূল্যের টফি সাবস্ক্রিপশন নিতে হবে অথবা তাদের যেকোনো সক্রিয় বাংলালিংক ডেটা প্যাক থাকতে হবে। বিজয়ীরা পাবেন দুবাই ভ্রমণের টিকেট এবং সেখানে দুই দিনের থাকার সুবিধা। এক্ষেত্রে, ডিসেম্বর মাসের ক্যাম্পেইনের শর্ত প্রযোজ্য হবে।

দেশের মানুষকে সেরা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। এরই ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি নিজেদের পোর্টফোলিও নতুন করে সাজিয়েছে। বাংলালিংক দেশের দ্রুততম ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক ইন্টারনেট ও ভয়েস প্যাকেজ সেবা নিশ্চিত করছে, পাশাপাশি দিচ্ছে মানসম্পন্ন ওটিটি কনটেন্ট উপভোগের সুবিধা। প্রতিষ্ঠানটির নতুন অফারগুলোর মাধ্যমে গ্রাহকদের জন্য সেরা মূল্যে সেরা সুবিধা নিশ্চিত করা হবে। বাংলালিংকের চমৎকার, অনন্য ও উদ্ভাবনী সেবা গ্রাহকদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে এবং তাদেরকে সত্যিকার অর্থেই ‘অদম্য’ করে তুলছে।  

অন্যান্য গ্রাহকরাও বিকাশ বা কার্ডের মাধ্যমে টফি সাবস্ক্রিপশন নিয়ে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন – ১ দিনের সাবস্ক্রিপশন ২০ টাকা, ৭ দিনের ৫০ টাকা এবং পুরো টুর্নামেন্টের জন্য মাত্র ৭০ টাকায় বিশ্বকাপের উত্তেজনাপূর্ব ম্যাচগুলো উপভোগ করা যাবে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা ১০ শতাংশ ক্যাশব্যাকও পাবেন। এছাড়াও, সক্রিয় সকল বাংলালিংক ডেটা প্যাক ব্যবহারকারীরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাম্পেইন নিয়ে টফির মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “আমাদের নারী ক্রিকেটাররা আগে বহুবার আমাদের গর্বিত করেছেন। আমাদের বিশ্বাস, তারা এবারও ভালো পারফর্ম করবেন। ক্রিকেটপ্রেমী জাতি হিসেবে আমাদের সবার চোখ থাকবে পর্দায় এবং নারী ক্রিকেট দলের প্রতি থাকবে আমাদের অকুণ্ঠ সমর্থন। পাশাপাশি, খেলা দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে টফি চালু করেছে ‘দুবাই ট্রিপ’ বিশ্বকাপ ক্যাম্পেইন। টফিতে ম্যাচের বড় বড় শট উপভোগ করার পাশাপাশি, গ্রাহকরা এ ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কারও জিতে নিতে পারবেন।”

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি