মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
30.8 C
Dhaka

কালারওএস ৭ উন্মুক্ত করছে অপো

টেকইকম ডেক্স : স্মার্টফোনে জন্য অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক অপারেটিং সিস্টেম কালারওএস ৭ উন্মুক্ত করছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। এ বছরের এপ্রিল থেকেই অপো স্মার্টফোন ব্যবহারকারীরা কালারওএস ৭ আপডেট পেতে শুরু করেছেন। এ তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে আরও কিছু স্মার্টফোন যার মধ্যে আছে রেনো, ফাইন্ড এবং এফ সিরিজ।

কালারওএস ৭ এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে বেশ সমাদৃত হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এই অপারেটিং সিস্টেমটিতে থাকছে ইনফিনিট ডিজাইন। স্মুথ ও দ্রুতগতির পারফরমেন্স, আরও সমৃদ্ধ প্রাইভেসি প্রটেকশনের পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এতে যার মধ্যে আছে সোলুপ, ফোকাস মোড, থ্রি ফিঙ্গার স্ক্রিনশট।

এ বিষয়ে অপো বাংলাদেশের পিআর ও মার্কেটিং ম্যানেজার মি. ইফতেখার সানি বলেন, “কালারওএস নিয়ে ব্যবহারকারীদের সব মতামতকে গুরুত্ব দেয় অপো। অফিসিয়াল সংস্করণ উন্মুক্ত করার আগে বিশ্বের প্রায় ৯২ হাজার পরীক্ষক অপারেটিং সিস্টেমটির বিভিন্ন ত্রুটি পর্যালোচনা করেন। এর ভিত্তিতে পরীক্ষামূলক সংস্করণ থেকে ধাপে ধাপে প্রয়োজনীয় সব ত্রুটি দূর করে চূড়ান্ত সংস্করণ তৈরি করা হয়।”

বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে ৩৫ কোটির বেশি মানুষ কালারওএস ব্যবহার করছেন এবং এটি ৮০টির বেশি ভাষা সমর্থন করে।

দেশে এরই মধ্যে অপো রেনো, আর১৭ প্রো, এফ১১ এবং এফ১১ প্রো স্মার্টফোনের জন্য কালারওএস ৭ আপডেট উন্মুক্ত করা হয়েছে। এ বছর বাজারে আসা অপো এফ১৫ স্মার্টফোনে কালারওএস আপডেট পাওয়া যাবে আগামী মাসেই।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি