বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট শুরু

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : দেশের মেধাবী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধনের সুযোগ করে দিতে এসএমই ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট কর্মসূচি শুরু হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং এটুআই-এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনের সম্মেলন কক্ষে এসএমই ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট কর্মসূচির উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি, এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান।

এসএমই ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি, বলেন, “এসএমই ফাউন্ডেশন একটি প্রধান কাজ হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি করা। মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলেন আমরা চাকুরি দিব না চাকুরি দিতে পারে এমন উদ্যোক্তা তৈরি করবো। সেলক্ষ্যে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। আজকে এসএমই ই-ডাটাবেজ তৈরির মধ্যদিয়ে যে যাত্রা শুরু হলো তা শুধু ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতই নয় সেই সাথে ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তাদেরও বিশাল কাজে আসবে। সরকারের যেকোনো ধরনের পরিকল্পনা গ্রহণ, সুবিধা বা প্রণোদনা প্রদানের ক্ষেত্রে এই ডাটাবেজের থেকে এসএমই উদ্যোক্তাদের সঠিক তথ্য পাওয়া যাবে। আমি বিশ্বাস করি, আজকে এসএমই ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে যে কার্যেক্রম শুরু হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি, বলেন, “দেশে উদ্যোক্তা তৈরিতে শিল্প মন্ত্রণালয়ের সাথে একের পর এক কাজ করে যাচ্ছে আইসিটি বিভাগের এটু্আই। ২০৪১ সাল নাগাদ উন্নত অর্থনীতির উদ্ভাবনী বাংলাদেশ গড়ার জন্য দেশে উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরিতে যে ধরনের সহযোগিতা দরকার সেগুলো যথাযথভাবে প্রদানে দেশের মেধাবী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সিএসএমই ই-ডাটাবেজ কাজ করবে। আমি মনে করি, উদ্যোক্তাদের জন্য যে সেন্ট্রাল ডেটাবেজ তৈরি হচ্ছে তা কন্টাক্টলেস, পেপারলেস, ডায়নামিক ও স্মার্ট ডাটাবেজ হবে। এই ডাটাবেজে উদ্যোক্তারা শুধু নিবন্ধনই করবেন না এখান থেকে যাতে তারা সরকারের অন্যান্য সেবা – আর্থিক, বিনিয়োগ ও নীতিগত সহায়তা পেতে পারেন সে সুবিধা থাকবে। যার মাধ্যমে সরকারের এসকল সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য উদ্যোক্তারা তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে আবেদন করতে পারেন। আর এসএমই উদ্যোক্তাদের জন্য সেই সুযোগটা তৈরি করে দিতে আইসিটি বিভাগের এটুআই সহায়তা প্রদান করবে।”

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন তার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত। দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য ই-ডাটাবেজ তৈরি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের কর্মসূচি দেশের এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, “দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এসএমই খাতকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এতদিন এসএমই খাতের কোনো ডাটাবেজ না থাকার কারণে এ খাতে সঠিক পরিকল্পনা নেওয়া সম্ভব হচ্ছিল না। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সরকারের প্রণোদনা সঠিকভাবে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতেই এসএমই ই-ডাটাবেজ প্রণয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

সভাপতির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান বলেন, “ডাটাবেজ তৈরির মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণেই সহজতর হচ্ছে তা নয়। আজকে যে ডাটাবেজ তৈরির উদ্বোধন হচ্ছে এতে সেসব উদ্যোক্তারা সংযুক্ত হবেন তারা সরকারি-বেসরকারি এবং বিভিন্ন পর্যায়ের তাদের সে ধরনের সুযোগ-সুবিধা বা কাঠামোগত সহযোগিতা দরকার হচ্ছে সেগুলো এই ডাটাবেজে সংযুক্ত হওয়ার মাধ্যমে সহজে উপভোগ করতে পারবেন। এজন্য আমি মনে করি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এই ডাটাবেজ তৈরি করা অত্যন্ত জরুরি। সারাদেশের এসএমই উদ্যোক্তাদের একটি ডাটাবেজ এর আওতায় নিয়ে আসার জন্য এটুআই-এর কারিগরি সহযোগিতায় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের এসএমই ই-ডাটাবেজ-এ সংযুক্ত করা হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান এবং এসএমই ই-ডাটাবেজের ওপর বিশদ উপস্থাপনা প্রদান করেন এটুআই-এর স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান। এছাড়াও অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন, এটুআই-এর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি