মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
33.5 C
Dhaka

এটুআই ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

টেকভিশন২৪ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামে কর্মরত পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নামে বেনামে বিভিন্নভাবে আনীত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ শাহীনুর আলম। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধান-পূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এ কর্মরত ১৪ জন কর্মকর্তা/ কনসালটেন্ট এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত/ পরবর্তী কার্যক্রম চলমান থাকায় তাদের দায়িত্ব পালন হতে বিরত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

তারা হলেন- পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট এনালিস্ট মো: ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি এনালিস্ট মোঃ হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো: নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট মোঃ তহুরুল হাসান, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী, এসপিএস এর সিনিয়র কনসালটেন্ট এইচ এম আসাদ-উজ্জামান, ই- নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটিএম আল ফাত্তাহ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের ইমন, এডমিন এর কনসালটেন্ট মোঃ ওমর ফারুক এবং প্রকিউরমেন্টের সিনিয়র কনসালল্টেন্ট মোঃ সালাউদ্দিন।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি