বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
32 C
Dhaka

আগ্রহী মেয়েদের নিয়ে সপ্তাহব্যাপী প্রোগ্রামিং কোর্স অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: হাইস্কুলের মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর জন্য অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী প্রোগ্রামিং কোর্স। এই কোর্সে প্রাথমিক পর্যায়ের কোডিং থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রোগ্রামিং শেখানো হয়েছে। শতাধিক মেয়ে শিক্ষার্থী অনলাইনে এই কোর্সে অংশগ্রহণ করেছে। আমেরিকা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো-ইউএসএ)-এর পৃষ্ঠপোষকতায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) বিডি গার্লস কোডিং প্রকল্পটি পরিচালনা করছে।

গত ১৫ জানুয়ারি প্রোগ্রামিং পরিচিতি দিয়ে শুরু করে ২১ জানুয়ারি প্রোগ্রামিং কুইজের মাধ্যমে শেষ হয়েছে মেয়েদের জন্য বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামিং কোর্স। কোর্সে মোট ছয়টি ক্লাসে মেয়েদেরকে কোডিং শেখানো হয়। প্রথমে মেয়েদেরকে প্রোগ্রামিং পরিচিতি, তারপর হাতেখড়ি দিয়ে পরবর্তী ক্লাসগুলোতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রোগ্রামিং শেখানো হয়। শেষ দিন ২১ জানুয়ারি কোর্স সিলেবাসের উপর অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজের আয়োজন করা হয়। কুইজে বিজয়ী দশজন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।  

প্রোগ্রামিংয়ে দক্ষতা বৃদ্ধি করে প্রযুক্তিভিত্তিক শিক্ষায় যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং শেখার পথ চিনিয়ে দেওয়ার জন্য এই কোর্সের আয়োজন করা হয়। কোর্স পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক ও মস্কো ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির গবেষণা সহকারী ও শিক্ষার্থী হুমায়ুন কবির।

কোর্সের বিষয়ে প্রশিক্ষক হুমায়ুন কবির বলেন, ‘সংক্ষিপ্ত এই কোর্সে শুধু শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখার পথটা চিনিয়ে দিতে চেষ্টা করছি। যেন ওরা নিজেরা প্রোগ্রামিংয়ের পরবর্তী ধাপগুলো নিজেরা চেষ্টা করে শিখতে পারে।’

উল্লেখ্য, প্রযুক্তিখাতে নারী উদ্যক্তাদের যুক্ত করতে হলে স্কুল পর্যায় থেকেই মেয়েদের কোডিং শেখানো প্রয়োজন। এজন্য হাইস্কুলের পাঠ্যবইয়ে প্রোগ্রামিং বিষয়টি যুক্ত করেছে বাংলাদেশ সরকার। ক্লাসরুমে পাঠ শেখার ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য এই প্রকল্প থেকে চেষ্টা চালানো হচ্ছে। প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করার জন্য এই প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া স্কুল ও প্রান্তিক এলাকার স্কুলে প্রোগ্রামিং ক্যাম্প, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সারাদেশে অফলাইন ও অনলাইন কার্যক্রম পরিচালনা করে স্কুলের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং সম্পর্কে সচেতন করার মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কাজের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে এ সকল কার্যক্রম।

প্রকল্পে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি এবং ইন্টারনেট সোসাইটি-বাংলাদশ চ্যাপ্টার ও মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি