বুধবার, জুন ৩, ২০২৬
29.4 C
Dhaka

একাদশ প্রজন্মের দৃষ্টিনন্দন ডিজাইনের নতুন ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: একাদশ প্রজন্মের প্রসেসরযুক্ত তিন মডেলের নতুন ল্যাপটপ বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘ট্যামারিন্ড এমএক্স১১’ (TAMARIND MX11) সিরিজের ওই ল্যাপটপগুলো যেমন দৃষ্টিনন্দন ডিজাইনে সমৃদ্ধ, তেমনই অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। মডেলভেদে ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের কোরআই থ্রি থেকে কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, দ্রুতগতির এসএসডিসহ অত্যাধুনিক সব ফিচার। সঙ্গে গ্রাহক পাচ্ছেন জেনুইন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন আসা কোর আই থ্রি প্রসেসরযুক্ত ট্যামারিন্ড এমএক্স১১ মডেলের ল্যাপটপটির দাম মাত্র ৫৭,৫০০ টাকা। আর কোর আই ফাইভ প্রসেসরযুক্ত মডেলের ল্যাপটপটির মূল্য ৭১,৫০০ টাকা। অন্যদিকে, কোর আই সেভেন প্রসেসরযুক্ত ট্যামারিন্ড এমএক্স১১ মডেলের ল্যাপটপটির দাম পড়ছে ৮৪,৫০০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে নগদ মূল্যের পাশাপাশি এই ল্যাপটপগুলো কিস্তিতে কেনা যাবে। তাছাড়া ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের সব ওয়ালটন প্লাজা। এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই সিরিজের সব মডেলের ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। যার কালার গ্যামুট ১০০% এসআরজিবি (sRGB)। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা কাজ করায় চোখের ওপর বিরূপ প্রভাব পড়বে না।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী বলেন, ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তির উন্নতমানের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে বাজারজাত করছি। এরই ধারাবাহিকতায় ইন্টেলের একাদশ প্রজন্মের প্রসেসরযুক্ত ‘ট্যামারিন্ড এমএক্স১১’ সিরিজের ওই তিন মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে। মাল্টিটাক্সিং সুবিধা ও উন্নত ফিচারসমৃদ্ধ উচ্চমানের এই ল্যাপটপ প্রয়োজনীয় কাজ, গেম খেলা কিংবা বিনোদনে ব্যবহারকারীদের দেবে আরো বেশি গতিময় অভিজ্ঞতা। মূলত প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজনীয়তা ও চাহিদার কথা বিবেচনা করেই নতুন এই ল্যাপটপগুলো বাজারে ছাড়া হয়েছে।

ল্যাপটপগুলোর উচ্চগতি নিশ্চিতে সব মডেলেই ব্যবহার করা হয়েছে ৮ গিগাবাইট ৩২০০ হার্জ ডিডিআরফোর র‌্যাম। দুটি স্লট থাকায় প্রয়োজনে ৩২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে ল্যাপটপগুলোতে ৫১২ জিবির এনভিএমই এসএসডি রয়েছে, যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। কোর আই সেভেন এবং ফাইভ ল্যাপটপের গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের এক্সই আইরিস। আর কোর আই থ্রি মডেলে রয়েছে ইন্টেলের আল্ট্রা এইচডি গ্রাফ্রিক্স। ল্যাপটপগুলোতে রয়েছে এলইডি ইলুমিনেটেড কিবোর্ড, যা অল্প আলোতেও টাইপিং-এ সহায়ক হবে। স্পষ্ট ভিডিও কলের জন্য রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় সব ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। যা প্রায় ৮ ঘন্টা পাওয়ার ব্যাক-আপ দিতে সমর্থ। চার্জিংয়ের জন্য রয়েছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এডাপ্টার, যা দ্রুত ব্যাটারি রিচার্জ করতে পারবে।

ল্যাপটপগুলোর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাই ডেফিনেশন অডিও, বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন, দুইটি ১.৫ ওয়াটের স্পিকার, ডুয়াল ফ্যান ইত্যাদি। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ১টি করে থান্ডারবোল্ট ৪ কম্বো পোর্ট, ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ২টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, সিক্স-ইন ওয়ান মাইক্রো এসডি কার্ড রিডার, ওয়াইফাই ৬.০, ব্লুটুথ ৫.২, ২টি এমটু কার্ড স্লট, এইচডিএমআই, অডিও জ্যাক, ল্যান পোর্ট ইত্যাদি।

এতসব ফিচার থাকা সত্ত্বেও ‘ট্যামারিন্ড এমএক্স১১’ সিরিজের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৪ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩২৪.৯ মিমি, ২২৫ মিমি চওড়া এবং পুরুত্ব ১৭.৬ মিমি।

ল্যাপটপগুলোতে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি