বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জয় করল বাংলাদেশ দল

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আরব আমিরাতের দুবাইয়ে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২১) এ বাংলাদেশ দলের ৬জন সদস্য দুইটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে । ২০ ডিসেম্বর সোমবার বিকেলে আয়োজক শহর দুবাইয়ে দুবাইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।

বিগত ৩ বছরের মত এবারও ছয় সদস্যের বাংলাদেশ দলের সকলে পদক জয়ের এই গৌরব অর্জন করেছে। এবছর রৌপ্য পদক অর্জন করেছে বরিশাল ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষার্থী মুহতাসিন আল ক্বাফি ও খুলনা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এস এম আবদুল ফাত্তাহ। ব্রোঞ্জ পদক অর্জন করেছে খুলনা জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী স্বাধীন রায় সানি, একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী নাদিদ হোসেন, ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী অম্লান দে অভীক এবং আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুর রহমান।

বাংলাদেশ দলের দলনেতা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়ককরণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী জানিয়েছেন, এবারের অলিম্পিয়াড সাংঘাতিক চ্যালেঞ্জের মধ্যে ৩৬৫ জন ছাত্রছাত্রী নিয়ে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে থেকে এরকম অলিম্পিয়াড অংশ নেয়া ও সবকিছু ঠিক মত ম্যানেজ করা আমাদের জন্যও ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কারণ ৩টি ভিন্ন স্থান থেকে অলিম্পিয়াডটি সমন্বয় করা, পরীক্ষা পর্বের পর ১ ঘন্টার মধ্যে সমস্ত খাতা স্ক্যান করে দুবাইতে পাঠানো, সেজন্য জন্য আলাদা আইটি সেটাপ তৈরি করা, ব্যবহারিক পরিক্ষার সমস্ত ইক্যুইপমেন্ট একসাথে করে নতুন একটি ল্যাবরেটরি সেটাপ তৈরি করা এরকম নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। কিন্তু আমরা সফল ভাবে সেটি করতে পেরেছি। এজন্য বাংলাদেশ দলের অংশগ্রহণকারী, তাদের অভিভাবক, পৃষ্ঠপোষক, টিম লিডার, অবজারভার ও সুপারভাইজারদের জানাই ধন্যবাদ।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ জানান, বাংলাদেশের এমন সাফল্যে আমরা পৃষ্ঠপোষক হিসেবে গর্বিত। ভবিষ্যতেও আমরা এই আয়োজনের সাথে থাকতে চাই। সামনের দিনে বাংলাদশ আরও ভাল করবে ও গোল্ড পদক নিয়ে আসবে আমরা সেই কামনা করি।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ দল ষষ্ঠবারের মত অংশ নিয়েছে। ৭০ দেশের শিক্ষার্থীদের সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের উপর প্রতিযোগিতা করে এই গৌরব অর্জন করে বাংলাদেশের শিক্ষার্থীরা। গত ১২ ডিসেম্বর শুরু হওয়া এই অলিম্পিয়াডে শিক্ষার্থীরা দেশে বসেই এমসিকিউ, থিওরি ও ব্যবহারিক অংশের পরীক্ষা দেয়। উল্লেখ্য, এর আগে পাঁচ বছরে বাংলাদেশ দল ১০ টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিলো।

প্রতি বছরই আইজেএসও-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের পুর্নাঙ্গ বাংলাদেশ দল গঠন করা উদ্দেশ্যে আয়োজন করা হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। ২০১৫ সাল থেকে দেশে নিয়মিত এটি আয়োজিত হয়ে আসছে। এবছর ছিল দেশের সপ্তম আয়োজন। করোনা অতিমারির মধ্যে গত জুলাই মাস থেকে অনলাইনে এই আয়োজনের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ প্রচারণা, অনলাইন আঞ্চলিক পর্ব, জাতীয় পর্ব ও ক্যাম্প আয়োজনের পর নির্বাচন করা হয়েছে দেশসেরা ৬ জন শিক্ষার্থীকে।

বিডিজেএসও-২০২১ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির পৃষ্ঠপোষক আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া সহযোগি হিসেবে রয়েছে প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা। আইজেএসও-র বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.ijso.ae এই ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি