শনিবার, আগস্ট ৮, ২০২৬
26.7 C
Dhaka

বাজারে ৯ মডেলের ওয়ালটন মনিটর

টেকভিশন২৪ ডেস্ক : সিনেডি ও সিনেক্সা ব্র্যান্ডের ফুলএইচডি থেকে ফোরকে রেজ্যুলেশনের ডিসপ্লেসহ মোট ৯ মডেলের মনিটর বাজারে ছেড়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। সর্বাধুনিক ফিচারে সাজানো ২১.৪৫ থেকে ২৭ ইঞ্চির ওয়ালটনের মনিটরগুলোয় অন্যান্য বিভিন্ন সুবিধার পাশাপাশি ২ বছরের প্যানেল ওয়ারেন্টিসহ ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, তাদের ডিসপ্লে ব্র্যান্ড সিনেডি এর মনিটরগুলোর মধ্যে ডব্লিউডি২৭ইউআই০৮ মডেলের ২৭ ইঞ্চির মনিটরটিতে ব্যবহৃত হয়েছে এন্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ ফোরকে ডিসপ্লে। এই মনিটরটির তিন দিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। এটি ভিডিও এডিটিং, উচ্চমানের গ্রাফিক্সের কাজ এবং গেমিংয়ের জন্য আদর্শ। মনিটরটির দাম ৩৪,৫৫০ টাকা।

আর, সিনেডি ডব্লিউডি২৭জিআই০৬ এবং সিনেডি ডব্লিউডি২৭জিআই০৭ মডেলের ২৭ ইঞ্চির মনিটর দুটিতে ব্যবহৃত হয়েছে এন্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ কিউএইচডি ডিসপ্লে। সেইসঙ্গে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১ মিলি সেকেন্ড রেসপন্স টাইম যা গেমিং ও পেশাদার কাজে দেয় অসাধারণ অভিজ্ঞতা নেয়ার সুযোগ। এই মনিটর দুটিরও রয়েছে ফ্রেমলেস ডিজাইন। এই মডেলের মনিটরদুটি গ্রাফিক্স এবং গেমিংয়ের জন্য বিশেষ সহায়ক। দাম যথাক্রমে ৩২,৭৫০ এবং ৩৪,৭৫০ টাকা।

এদিকে, সিনেডি ডব্লিউডি২৩৮আই১২ মডেলে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই মডেলটির দাম ১৬,৮৫০ টাকা।

এছাড়া রয়েছে সিনেক্সা ডব্লিউডি২১৫আই০৯ মডেলের মনিটর। এতে ২১.৪৫ ইঞ্চি ডিসপ্লে, আইপিএস প্যানেল, ১০০ হার্জ রিফ্রেশ রেট, ৮৫% এনটিএসসি, ভেসা মাউন্ট ইত্যাদি সুবিধা রয়েছে। এই মডেলের মনিটরে ভিজিএ, এইচডিএমআই, ডিপি, ইউএসবি টাইপ-সি পোর্ট একসাথে পাওয়া যায়। এটির মূল্য মাত্র ১০,৫৫০ টাকা।

ওয়ালটনের ৯,৭৫০ টাকা থেকে ১৭,৭৫০ টাকা মূল্যের ২১.৪৫ থেকে ২৩.৮ ইঞ্চির অন্য মনিটরগুলোয় অনায়াসেই দৈনন্দিন সব ধরনের ব্যক্তিগত ও অফিশিয়াল কাজ করা যায়।

মডেলভেদে ওয়ালটনের এসব মনিটরে রয়েছে এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ আইপিএস ডিসপ্লে, বেজেল ছাড়া ৩ দিকে ফ্রেমলেস ডিজাইন, ৬০ থেকে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ থেকে ৪০০ নিটস ব্রাইটনেস, একুরেট কালার কোয়ালিটির সুবিধার্থে এনটিএসসি ৮৫%-৯৩%, অ্যাডব আরজিবি ৯৫% এবং ডিসিআই-পিসি ৯৫% ইত্যাদি কালার গ্যামুট, ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল, ১০০০:১ কনট্রাস্ট রেশিও, লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি টেকনোলজি, হাই-ডাইনামিক রেঞ্জ (এইচডিআর), এইচডিএমআই, ডিপি, ইউএসবি টাইপ-সি, টিল্ট, সুইভেল ও ভেসা মাউন্টিং অপশন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, বিল্ট-ইন স্পিকার, অডিও আউটসহ বিভিন্ন অত্যাধুনিক সব প্রযক্তি ও ফিচার।

ওয়ালটনের এসব মনিটর সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। ব্যবহারকারীগণ প্রিমিয়াম ফিল পাবেন। অফিশিয়াল কাজ কিংবা জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।

এদিকে, ওয়ালটন কম্পিউটারে চলছে মেগা সেল অফার। এর আওতায় ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালটন ডিজি-টেক (waltondigitech.com) ওয়েবসাইট থেকে যেকোনো কম্পিউটার এক্সেসরিজ অর্ডার করে গ্রাহকরা ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারছেন। আর সামার ফেস্ট ট্রিপল অফারে রয়েছে থাইল্যান্ড ও কক্সবাজারের এয়ার টিকিট জয়ের সুযোগসহ নিশ্চিত গিফট ও মূল্যছাড়।

মনিটরের পাশাপাশি নানান মডেল ও ফিচারের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি