সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

৫ সেকেন্ডের এআই জেনারেটেড ভিডিও বানিয়ে দেবে গুগল

টেকভিশন২৪ ডেস্ক:  অত্যাধুনিক এআই ভিডিও জেনারেটর ‘লুমিয়ার’ নিয়ে একটি গবেষণাপত্র উন্মুক্ত করেছে গুগল রিসার্চের এআই গবেষকদল। এর মাধ্যমে খুব সহজেই প্রম্পট লিখে পাঁচ সেকেন্ডের ফটোরিয়ালিস্টিক ভিডিও তৈরি করা যাবে।

এর ফলে বিশ্বাসযোগ্যভাবে ডিপফেক ভিডিও তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আগের এআই মডেলগুলো আলাদা ছবি বানিয়ে, ফ্রেমের পর ফ্রেম বসিয়ে ভিডিও তৈরি করত। নতুন এআই মডেলটি মুহূর্তেই ভিডিও বানাবে।

এই প্রক্রিয়ার নাম স্পেস-টাইম ইউ-নেট আর্কিটেকচার। বাড়িতে বসে ইউকেলেলে বাজাচ্ছে পান্ডা বা সমুদ্রের পারে সূর্য ডুবছে—এ ধরনের প্রম্পট লিখলে মুহূর্তেই পাওয়া যাবে ফটোরিয়ালিস্টিক ভিডিও। সবচেয়ে বড় সুবিধা পাওয়া যাবে এডিটিংয়ে।একটি ছবির নির্দিষ্ট কিছু অংশ রূপান্তর করা যাবে এনিমেশনে। প্রম্পট লিখে ভিডিওতে থাকা মানুষের পোশাক বদলে ফেলা যাবে। আলাদাভাবে সাজানো যাবে প্রকৃতি।

তবে এই ভিডিও জেনারেটর কাজে লাগিয়ে যে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট তৈরি করা সম্ভব, তা স্বীকার করেছে গুগল। প্রতিষ্ঠানটির ভাষ্য, এআই জেনারেটেড ভিডিওতে ক্ষতিকর কিছু থাকলে এআই ভিডিও শনাক্তকারী টুল তৈরিরও প্রয়োজন রয়েছে। এখনো গবেষণা পর্যায়ে আছে টেক্সট-টু-ভিডিও তৈরিতে সক্ষম এআই মডেলটি।

কবে নাগাদ এটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে, তা অবশ্য জানা যায়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি