বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
34.2 C
Dhaka

এআই প্রশিক্ষণ প্রকল্প চালু করা হবে: উপদেষ্টা আসিফ

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর প্রশিক্ষণ প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রদত্ত প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআইয়ের ওপর প্রশিক্ষণ প্রকল্প চালু করা হবে। আমাদের সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।’

তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্যোক্তা হতে যুব ঋণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। এ ছাড়া সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে। পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ নিয়োগ দেবে সরকার। সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

এ সময় বেলুন ও সাদা পায়রা উড়িয়ে যুব মেলা ২০২৪ এর উদ্বোধন করেন উপদেষ্টা।

এবারের যুব মেলায় সারা দেশ থেকে আগত ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য সম্ভার নিয়ে বসেছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ মন্ত্রণালয়য় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি