শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

সোশ্যাল মিডিয়াগুলোকে আমাদের সামাজিক ও ধর্মীয় অবস্থা বিবেচনায় কন্টেন্ট তৈরীর আহবান

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‌‘সাইবার সিকিউরিটি নিশ্চিতে সরকার ৪ ধাপে কাজ করছে। এগুলো হচ্ছে- সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং আন্তর্জাতিকভাবে তথ্য আদান প্রদান। ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোকে আমাদের দেশের সামাজিক ও ধর্মীয় অবস্থা বিবেচনায় রেখে কন্টেন্ট উপস্থাপন ও নিয়ন্ত্রণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ ও ‘তারুণ্য সমাবেশ’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কারো যেন মনহানী না হয় সেজন্য সরকার কাজ করছে। এজন্য ফেসবুকসহ সবাইকে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় তারকা সোলাইমান সুখন, তৌহিদ আফ্রিদি, সালমান মোক্তাদির ও কণ্ঠশিল্পী তাসরিফ খানসহ প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি