মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

আইএসপিএবির এক সদস্যসহ ৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : ইন্টারনেট সেবাদানকারী ৪টি প্রতিষ্ঠানের ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিটিআরসির লাইসেন্স শাখার পরিচালক মো. নুরুন্নবীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিনিউকেশন, ডিজিটাল কানেকটিভিটি লিমিটেড, প্রিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ও সাদিয়া টেক লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপি লাইসেন্স বাতিল হওয়ায় আইপিটিএসপি গাইডলাইনের ৩৫ দশমিক ৪ বিধান অনুযায়ী, চারটি প্রতিষ্ঠানের আইপিটিএসপি লাইসেন্সও বাতিল করা হলো। তাদের কাছে থাকা বিটিআরসির ইস্যুকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ চারটি প্রতিষ্ঠানকে আইপিটিএসপি লাইনের সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি, যোগাযোগ সেবার বিপরীতে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

জানা গেছে, আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিনিউকেশন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সদস্য। বাকি তিনটি সংগঠটির সদস্য নয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি