শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

৯ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক : চলতি বছরের শেষ দিকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের অন্যতম চ্যাট অ্যাপ হ্যাংআউটস। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই তারা হ্যাংআউটসের ব্যবহারকারীদের চ্যাটে স্থানান্তর করবে। আগামী নভেম্বর থেকে হ্যাংআউটস আর ব্যবহার করা যাবে না। খবর এনগ্যাজেট।

যেসব ব্যবহারকারী এখনো মোবাইলে হ্যাংআউটস ব্যবহার করছেন, তারা এখন থেকে একটি নোটিফিকেশন পপ আপ দেখতে পারবেন। যেখানে তাদের দ্রুত সময়ের মধ্যে চ্যাট অ্যাপ বা জিমেইলের চ্যাট অপশনে স্থানান্তরের কথা জানাবে। নোটিফিকেশনে সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানায়, হ্যাংআউটসকে গুগল চ্যাটের মাধ্যমে স্থলাভিষিক্ত করা হয়েছে।

জুলাই পর্যন্ত জিমেইলের মাধ্যমে হ্যাংআউটস ব্যবহারকারীদের প্লাটফর্ম পরিবর্তনের জন্য কোনো চাপ দেবে না। নভেম্বর পর্যন্ত হ্যাংআউটসের ওয়েব ভার্সন চলমান থাকবে। প্রতিষ্ঠানটি জানায়, হ্যাংআউটসের ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে গুগল চ্যাটের ওয়েবপেজ নিয়ে যাওয়ার আগে এক মাস ব্যবহারকারীদের সতর্কবার্তা দেয়া হবে। কেউ যদি তখনো হ্যাংআউটস ব্যবহার করেন তাহলে সব কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে চ্যাটে স্থানান্তরের বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এছাড়া প্রতিষ্ঠানের টেকআউট সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তথ্য ডাউনলোড করতে পারবেন।

নতুন মেসেজিং পরিষেবা বিস্তারে গুগল আগে থেকে তাদের হ্যাংআউটস ব্র্যান্ড সরিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে আসছে। তাই এটি যে হঠাৎ করে করা হচ্ছে এমন কিছু ভাবার কারণ নেই। সেই সঙ্গে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের দিক থেকে এটি সেভাবে পরিচিতি না পেলেও প্লাটফর্মটির শক্ত ফ্যানবেজ রয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি