মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
31.9 C
Dhaka

“হাংরিনাকি বার্থডে ব্যাশ” ফুড প্রেমীদের জন্য ছাড়ের ছড়াছড়ি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকি এর ৮ম জন্মদিন পালন উপলক্ষে “হাংরিনাকি বার্থডে ব্যাশ” ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৩ সালে ফুড ডেলিভারি সেবা প্রদান শুরু করেছিল দেশের শীর্ষস্থানীয় ফুড টেক কোম্পানি হাংরিনাকি।

শুক্রবার শুরু হওয়া এই পাক্ষিক ক্যাম্পেইনটি চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। “হাংরিনাকি বার্থডে ব্যাশ” ক্যাম্পেইন চলাকালে হাংরিনাকিতে নিবন্ধিত হাজার হাজার রেস্তোরাঁর বিভিন্ন খাবারের উপর এই ছাড় পাবেন গ্রাহকরা।

হাংরিনাকি এর ক্যাম্পেইনে ১৫০+ বোগো অফার, প্রতিদিনের সর্বোচ্চ ফুড অর্ডারকারী সাকিব আল হাসানের সঙ্গে ডিনার করার সুযোগ পাবেন। এছাড়া হাংরিনাকি এর ফেসবুক পেজ থেকে ইনফ্লুয়েন্সারদের লাইভ স্ট্রিমিং এ অংশ নেওয়া দর্শকদের জন্যও রয়েছে আকর্ষণীয় গিফট ভাউচার।

শুধু তাই নয়, প্রথমবারের মতো হাংরিনাকিতে ফুড অর্ডারেও রয়েছে আকর্ষণীয় মূল্যছাড়। রয়েছে ৪৫, ৭৫ ও ১০০ টাকার বিশেষ প্ল্যাটফর্ম ভাউচার অর্ডারের সুযোগ। এছাড়া, পেমেন্ট পার্টনার বিকাশ এবং নগদ এর মাধ্যমে অর্ডারের ক্ষেত্রে ১০% ছাড় এবং টেলিকম পার্টনার গ্রামীণফোন এবং বাংলালিংক গ্রাহকদের জন্য হাংরিনকি থেকে ফুড অর্ডারের ক্ষেত্রেও বিশেষ অফার পাবেন। সেসঙ্গে ইনস্টাগ্রামে ফুড ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় গিফট ভাউচার এবং “হাংরিনাকি ফ্যান ক্লাব” এ ফুড রিভিউ পোস্ট করেও গিফট ভাউচার জেতার সুযোগ রয়েছে।

হাংরিনাকি এর সিএমও মাশরুর হাসান মিম বলেন, “দেশের বাজারে অনলাইনে ফুড অর্ডার এবং ডেলিভারি সেবা গত কয়েক বছরে ব্যাপক উত্থান দেখেছে। করোনা মহামারী পর থেকে এই খাতের আরও বিস্তার ঘটেছে। শুরুর পর থেকে আজ পর্যন্ত দেশের ৭ হাজারেরও বেশি রেস্তোরার ৩ লাখেরও বেশি ফুড আইটেম সফলভাবে দেশের ২০ লাখ ফুড প্রেমীদের দোরগোড়ায় যথাসময়ে পৌঁছে দিয়েছে। হাংরিনাকি উপর আস্থা রাখায় গ্রাহকদের অশেষ ধন্যবাদ এবং আগামী দিনে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাবে হাংরিনাকি।”

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি